SC-S29/W6 – Nostalgia Of The Little Me: A Childhood Story That Taught You Something

in Story On Steem14 days ago (edited)

Hello, I'm @toufiq777

এই পোস্টে আমি আপনাদের সাথে আমার শৈশবের একটি সুন্দর স্মৃতি শেয়ার করতে চাই। এটি আমার জীবন পরিবর্তন করার মত জীবনের শ্রেষ্ঠ একটি সৃতি। আমার ব্লগ শুরু করার আগে, আমি আমার বন্ধুদের @pea07, @saany, এবং @tarpan কে এই নতুন চ্যালেন্জে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

IMG_20260218_114368.jpeg

Cover photo

image.png

ছোটবেলার গল্পগুলো নিয়ে কথা বলা যাক...

image.png

What is the childhood incident or story you want to share?


আমার ছোট বেলা কেটেছে অনেক আনন্দের মাধ্যমে৷ আমার বাবা-মা আমাকে অনেক আদর করতেন৷ আমি আমার স্কুল জীবনের গল্প শেয়ার করবো৷ তখন আমার বয়স ছিলো ৫ বছর৷ আমি ৫ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম৷ ছোট বেলায় সবার খেলাধুলা করার প্রতি আগ্রহ বেশি থাকতো৷ ঠিক তেমনি আমারও খেলাধুলা এর প্রতি অনেক আগ্রহ ছিলো৷ আমি স্কুলে যেতে চাইতাম না৷ আমার মা আমাকে স্কুলে নিয়ে যেত প্রতিদিন৷ আমি স্কুলে যেতাম কিন্তু ক্লাস করতাম না৷ স্কুলে ভর্তি হয়েছিলাম ২০০১ সালে জানুয়ারি মাসে৷ প্রথমে প্রায় ২-৩ মাস আমি স্কুলে গিয়েছিলাম৷ কিন্তু কখনও ক্লাস করতাম না। আমার মা প্রতিদিনই আমাকে স্কুলে রেখে আসতেন৷ আবার তিনি কাজ বাদ দিয়ে আমার সাথে স্কুলে থাকতেন৷ এভাবে চলতে চলতে প্রথম সাময়িক পরীক্ষা চলে আসলো৷ আমি প্রথম দিন পরীক্ষা দিই নাই৷ এই কারণে আমার মা আমাকে মারছিলো৷ আমাকে তিনি কখনই মারে নাই৷ ঐদিন প্রথম আমাকে তিনি মেরেছিলেন৷ ঐদিন মার খাওয়ার পরে আমি একদম ভালো ছেলে হয়ে গিয়েছিলাম৷ এরপর থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গিয়েছিলো৷ আমি এর পর থেকে সব গুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম৷ এবং এরপরে নিয়মিত ক্লাস করেছিলাম৷

IMG_20260218_114347.jpeg
স্কুল ড্রেস পরিধান করে স্কুলে যাওয়ার আগের মুহুর্ত

image.png

How old were you, and what exactly happened in that moment?


আমার বয়স ছিলো ৫ বছর৷ আমার এটি স্কুল জীবনে গল্প৷ আমি নিয়মিত স্কুলে যেতাম কিন্তু ক্লাস করতাম না৷ প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছিলো৷ কিন্তু আমি পরীক্ষায় অংশগ্রহণ করি নাই৷ এই জন্য আমার মা আমাকে অনেক মেরেছিলেন৷ যেটা তিনি কখনই করেন নাই৷ অনেক রাগ হয়ে তিনি ঐ সময় আমাকে মেরেছিলেন৷ রাগ হওয়ারই কথা। ঐ রকম পরিস্থিতিতে যে কেউ পরলে সে রাগ হবেনই। আমার মা ঐদিন আমাকে এত মেরেছিলো৷ আমার শরীরে লাঠির মাইরের দাগ বসে গিয়েছিলো৷

IMG_20260218_114362.jpeg
স্কুলে গিয়ে ক্লাস না করে বাহিরে ঘুরে বেড়ানো

image.png

What emotions did you feel during and after the incident?


ঘঠনার সময় আমার অনেক খারাপ লাগছিলো৷ অনেক ব্যাথা পেয়েছিলাম৷ ঐ সময় অনেক কান্না করেছিলাম৷ ঘঠনার পরে আমার জীবন পরিবর্তন হয়ে গিয়েছিলো৷ আমি ঘঠনার পরে থেকে নিয়মিত স্কুলে গিয়েছিলাম৷ আমার মা ঐ দিন আমাকে হয়তো না মারলে আমি কখনই স্কুলে যেতাম না৷ তিনি আমাকে শাসন করার জন্যই আমি নিয়মিত স্কুলে যাওয়া শুরু করেছিলাম৷ আমার ২০১৯ সালে পড়াশোনা শেষ হয়ে৷ আমি বিবিএ পাশ করেছি৷ আমার পড়ালেখা জীবন সুন্দর ভাবে শেষ করার পিছনে আমার মায়ের অবদান অন্যতম৷ এটি আমার জীবনে পরিবর্তন করে দিয়েছে।

image.png

What lesson or realization did you learn from this experience?


আমার মা আমাকে ঐদিন যেভাবে শাসন করেছিলেন৷ এটি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছিলো৷ হয়তো তখন ছোট ছিলাম৷ কিছু বুঝতাম না৷ তবে প্রত্যেকটি বাচ্চার একটি নির্দিষ্ট বয়সে স্কুলে ভর্তি হতে হয়৷ জীবনে চলতে হলে পড়াশোনা অত্যন্ত জরুরি। পড়ালেখা না শিখলে জীবনে চলা যায় না৷ আমার মা ঐদিন আমাকে ঐভাবে শাসন না করলে হয়তো আমি পড়ালেখায় পিছিয়ে পরতাম৷ আমার বন্ধুরা আমার থেকে উপরের ক্লাসে উঠে যেত৷ আর আমি একই ক্লাসে থাকতাম৷ এতে তারা আমার সিনিয়র হয়ে যেত৷ বিষয়টা আমার খারাপ লাগতো৷ আমি পড়াশোনায় পিছিয়ে যেতাম৷ ঐ ঘঠনার পর আমি বুঝতে পেরেছিলাম আমাকে নিয়মিত ক্লাস করতে হবে৷ ক্লাস না করলে আমি পিছিয়ে পরবো৷ ক্লাস বা পরীক্ষা না দিলে আমার ভবিষ্যতে কিছুই করতে পারবো না৷

image.png

How has this lesson influenced your life until today?


আমার ঐ দিনের শাসন থেকে আমি যে শিক্ষা পেয়েছি৷ তা এখন আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে৷ আমি যেখানে টানা ২-৩ মাস ক্লাস করি নাই৷ একদিন শাসন করার পর থেকে আমি নিয়মিত ক্লাস করেছি৷ নিয়মিত পরীক্ষা দিয়েছি৷ ভালোমত পড়াশোনা করেছিলাম৷ ভালোমত পড়াশুনা করেছি বলে আজ আমি বিবিএ ডিগ্রি অর্জন করতে পেরছি৷ মানুষ আমাকে সম্মান করতেছেন৷ পড়াশোনা না করলে সারাজীবন অশিক্ষিত থেকে যাইতাম৷ সমাজে কোন মূল্য থাকতো না৷ সবাই অবহেলা করতো৷ বর্তমান পৃথিবী আধুনিকতার ছোয়া পেয়েছে। পৃথিবী আধুনিক হওয়ার কারণে প্রত্যেকটি দেশও আধুনিক হয়ে গিয়েছে। এই আধুনিক যুগে টিকে থাকতে হলে পড়াশোনার গুরুত্ব অপরিসীম। আমি পড়াশোনা করে যে ডিগ্রি অর্জন করেছি তার মাধ্যমে আজকে আমি সমাজে একজন উচ্চতর ব্যক্তি হিসেবে গণ্য হয়েছি৷ সবাই আমাকে দেখলে শ্রদ্ধা করে। এর কারণে আমি একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেছি।

image.png

পরিশেষে একটি কথাই বলবো আমার জীবনে এতদূর আসতে পেরেছি শুধু আমার বাবা-মায়ের জন্য। তারা ছোটবেলা থেকে আমার যথেষ্ট খেয়াল রাখতেন। আমি যেন সারা জীবন অশিক্ষিত না থাকি তাই তারা আমার পড়ালেখার পেছনে অনেক খেয়াল রাখতেন৷ আমার কখন কি জিনিস প্রয়োজন তারা খেয়াল রাখতেন। তারা আমাকে ভালো স্কুল, কলেজ ও ভার্সিটিতে পড়াশোনা করিয়েছেন। তারা আমাকে কোন কিছুর অভাব বোধ করতে দেননি। পড়ালেখা শেখার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই তারা আমাকে দিয়েছিলেন। এর কারণেই আজকে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। জীবনে স্বাবলম্বী হতে পেরেছি।



Thank you
@toufiq777

Sort:  

Greetings,

Thank you so much for participating in the contest.

You have presented an important and life-changing childhood experience in a beautiful way.

You shared how, at the age of 5, you were not interested in attending classes after getting admitted to school and did not take part in your first term exam. You clearly expressed your feelings during that moment.

You also explained well how your mother’s discipline changed your life and helped you become regular and serious about your studies.

SectionDescriptionPoints
Plagiarism & AI FreeFully original and human-written content2
PhotographyOriginal or meaningful recreated images2
Markdown & PresentationClean, structured, and visually appealing2
Story & EmotionClarity, depth, and emotional storytelling2
Life Lesson / ImpactMeaningful lesson and present-day influence2
Total10 Points

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.049
BTC 70957.64
ETH 2074.88
USDT 1.00
SBD 0.47