অনুগল্প-তাকে হারানোর পর||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। গল্প লিখতে খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে গল্প লেখার চেষ্টা করি। আপনাদের আজকে একটি দারুণ গল্প উপহার দিব। আশা করছি সবাই ভালো লাগবে।
তাকে হারানোর পর:

Source
ভালোবাসা গুলো হয়তো এমনই হয়। যখন প্রিয় মানুষটি হারিয়ে যায় তখন আমরা ভালোবাসার মূল্য বুঝতে পারি। ভালোবাসার মানুষটি যখন পাশে থাকে তখন হয়তো আমরা তাকে খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু কোন একটা সময় যখন সে চিরতরে হারিয়ে যায় তখন বুঝতে পারি জীবনটা কত কঠিন। কথাগুলো ভাবছিল আনমনে ওই দূর আকাশের দিকে তাকিয়ে ছিল রাফি। অন্তরাকে অনেক ভালোবাসত রাফি। স্কুল জীবন থেকে তাদের ভালোবাসার শুরু হয়।
মিষ্টি মেয়ে অন্তরা তার রূপে কিংবা গুনে সব কিছুতে মাতিয়ে রাখবো সবাইকে। অন্তরা রাফিকে ভীষণ ভালোবাসতো। দুজন দুজনকে চোখে হারাতো। তাদের ভালোবাসাটা ছিল অবাক করার মতো। দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তও কিছু ভাবতে পারত না। তবে সময়ের সাথে সাথে কেন জানি ভালোবাসার রং বদলাতে শুরু করল। রাফি পড়াশোনার জন্য বাইরে চলে গেল। তখন নানান ব্যস্ততায় অন্তরাকে সময় দিয়ে উঠতে পারত না। ফোন করলেই বলত ব্যস্ত আছি।
অন্তরা বুঝতে পারত রাফি অনেক বদলে গেছে। কিন্তু তবুও সে নিজেকে শান্ত রাখত। ভাবতো হয়তো সত্যিই ব্যস্ত আছে। তাই তো সময় দিতে পারছে না। কিন্তু মনে মনে ভীষণ কষ্ট পেতো। যেই রাফিকে সে চোখে হারাতো সেই মানুষটি আজ তার থেকে অনেক দূরে। এই কথাগুলো ভেবে ভীষণ কষ্ট পেত। কিন্তু কি আর করার সব কিছুই মেনে নিত। এভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন অন্ততার রাফিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার জন্মদিনে শহরের উদ্দেশ্যে রওনা দেয়।
রাফি জানতোনা অন্তরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শহরে যাচ্ছে। সত্যি কথা বলতে রাফির এক ক্লোজ ফ্রেন্ডের সাথে অন্তরার কথা হয়েছিল। সে সব কিছুই জানতো। শুধু রাফিকে কিছু জানানো হয়নি। অন্তরা শহরে পৌঁছে রাফিকে ফোন করে এবং রাফির সাথে দেখা করতে চায়। তখন রাফি অবাক হয়ে যায়। কারণ সে আগে থেকে কিছুই জানায়নি। সে ক্লাসের ব্যস্ততা দেখিয়ে অপেক্ষা করতে বলে। অন্তরা অপেক্ষা করে দীর্ঘ সময়। অপেক্ষা করার পরে রাফি ফোন করে অন্য একটি জায়গায় যেতে বলে।
রাফিকে দেখে অন্তরা খুশি মনে এক গুচ্ছ গোলাপ নিয়ে রাফির সাথে দেখা করার উদ্দেশ্যে এগিয়ে যায়। হঠাৎ এর গাড়ি এসে অন্তরাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ঘটনাস্থলেই শেষ হয়ে যায় অন্তরার জীবন। রাফি কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল। তার কাছে আসতে আসতে সব কিছুই শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় তার ভালোবাসার মানুষটি। অন্তরা কে হারিয়ে রাফি বুঝতে পেরেছে তার জীবনের কি হারিয়েছে। আসলে মানুষ সময় থাকতে কাউকে মূল্য দেয় না। যখন কেউ চিরতরে হারিয়ে যায় তখন বুঝতে পারে তার জীবনের সবকিছুই হারিয়ে গেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.420349855712207 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.