অনুগল্প-অরুনিমার গল্প কথা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। গল্প লিখতে আমার সবসময়ই অনেক বেশি ভালো লাগে। তাই মাঝে মাঝে গল্প লিখার চেষ্টা করি। তেমনি আজকে একটি গল্প শেয়ার করবো। আশা করছি আমার লেখা গল্প সকলের কাছে ভালো লাগবে।
অরুনিমার গল্প কথা:

অরুনিমা বেশ মিষ্টি একটি মেয়ে। ধুমধাম করে বনেদি পরিবারে বিয়ে হয়েছে। তার শ্বশুর মশাই অনেক পছন্দ করে তাকে ঘরে তুলে এনেছেন। স্বামীর সাথেও বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়েছে তার। দিনগুলো তাদের ভালোই কেটে যাচ্ছিল। চাকরি সূত্রে অরুনিমার স্বামী অয়ন অনেকটা দূরে থাকতো। মাঝে মাঝে বাড়ি ফিরতে আসতো। অরুনিমা তার স্বামীর ছুটির অপেক্ষায় থাকতো। ছুটি পেলেই সে বাড়ি চলে আসতো।
সময়গুলো তাদের ভালোই কেটে যাচ্ছিল। দেখতে দেখতে বছর পেরিয়ে গেল। শুরু হলো আনাগোনা। কবে তারা নাতি নাতনির মুখ দেখবে এই নিয়ে শুরু হয়ে গেল বাড়ি শুদ্ধ তোর জোর। অরুনিমা চাইতো তার কোল জুড়ে একটি ফুটফুটে সন্তান আসুক। কিন্তু সৃষ্টিকর্তা সেই সৌভাগ্য দেয়নি। সময় গড়িয়ে যেতে লাগলো। অরুনিমা নিঃসন্তান জীবন কাটাতে লাগলো। সে যেন সব আশা ছেড়ে দিয়েছিল।
সময়ের সাথে সাথে পরিবারের মানুষগুলোর ব্যবহার বদলে যেতে লাগলো। তার সাথে সবাই দুর্ব্যবহার করতো। কথায় কথায় অপয়া বলতে থাকে। এমনকি সন্তান না হওয়ার জন্য তাকে অনেক কটু কথা শুনতে হতো। অরুনিমা নিরবে কাঁদত। চোখের জল ফেলতো। আর নীরবে চোখের জল মুছে ফেলত। অয়ন দিনে দিনে বদলে গেছে। সে এখন আর খুব একটা বাড়ি আসে না। অরুনিমা তার দুঃখগুল জমিয়ে রেখেছে। কিন্তু অয়ন আর এলোনা।
হঠাৎ একদিন অয়ন এলো। সাথে তার নতুন সহধর্মিনী। মেয়েটি দেখতে ভারী মিষ্টি। লাল টুকটুকে বেনারসি শাড়ি পরা মেয়েটিকে দেখে অরুনিমা শুধু তাকিয়ে ছিল। কিছু বলতে পারেনি। ধীরে ধীরে তার জায়গাটা নিয়ে নিল সেই মেয়েটি। এখন আর অরুনিমার খবর কেউ রাখেনা। এখন আর কেউ তাকে কষ্ট দিয়ে খুব একটা কথাও বলে না। সবার কাছেই সে যেন এক আগাছার মত। মেয়েটি নীরবে সব মেনে নিয়েছিল।
হঠাৎ একদিন অরুনিমা জানতে পারে অয়নের নতুন স্ত্রী মা হতে চলেছে। পুরো বাড়ি জুড়ে উৎসব শুরু হয়ে যায়। অরুনিমা যেন কিছুতেই কিছু মেনে নিতে পারছিল না। সেদিনই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল। আসলে যেই ঘরে তার কোন মূল্য নেই সেই ঘরে আগাছা হয়ে বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। অরুনিমা নতুন গন্তব্যের উদ্দেশ্যে কিংবা জীবনের নতুন লক্ষ্যে বেরিয়ে পড়েছিল। হয়তো নিজের মতো করে বাঁচতে চেয়েছিল সে। হয়তো সবার আড়ালে কোন এক অজানা গন্তব্যে সে ভালো থাকবে কিংবা ভালো থাকার অভিনয় করতে করতেই পুরো জীবন কাটিয়ে দিবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.444253984962604 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.