জেনারেল রাইটিং - সিন্ডিকেট

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে সিন্ডিকেট।


peggy_marco-group-1013594_1280.jpg

Image by Peggy und Marco Lachmann-Anke from Pixabay

সিন্ডিকেট শব্দের আভিধানিক অর্থ নিষদ। অর্থাৎ, এর ধারা বুঝানো হয় একদল মানুষ যারাই একই কমন ইন্টারেস্ট নিয়ে কাজ করে। যাইহোক, আমাদের দেশে সবকিছুর যেমন অপচর্চা, অনধিকার চর্চা হয়, তেমনি আমরা দেখতে পাই সিন্ডিকেটের ক্ষেত্রেও এই দেশে অনধিকার এবং অপচর্চা হচ্ছে। বিশেষ করে ব্যাবসায়ী, আরও স্পেসিফিক ভাবে বললে আড়ৎদার আর মজুতদাররা খুবই শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি এবং অসুবিধার কারন হয়ে দাড়িয়েছে।

অবশ্য আমাদের দেশে সর্বক্ষেত্রেই খুব শক্তিশালী সিন্ডিকেট বজায় আছে। কিছুদিন আগে খবরে দেখলাম এম্বুল্যান্স সিন্ডিকেটের খপ্পরে পরে এক শিশু বাচ্চা সঠিক সময়ে হাসপাতালে ভর্তি হতে পারেনি। শেষ পর্যন্ত শিশুটি মারা গেছে। সিন্ডিকেটের কারনে হাসপাতালগুলোতে সাধারণ মানুষ যথাযথ সেবা থেকে বঞ্চিত হয়। রোগীদের স্বল্প মূল্যের চিকিৎসা থেকে বঞ্চিত করে প্রাইভেট হাসপাতালে শিফট করা হয়।

মূল কথা, সিন্ডিকেটের প্রতারণায় সাধারণ মানুষের হুঁশ উবে গেছে। ক্ষেত্র বিশেষ এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী হয়ে গেছে যে খুবই ক্ষমতাসীন কেউ চাইলেও এই সিন্ডিকেট ভাঙ্গতে পারেনা। কখনও কখনও সিন্ডিকেট নিজেই ক্ষমতার মসনদে বসে থাকা তার প্রতিপক্ষকে ফেলে দেয়। তাই অনেকে সাহসের অভাবে ইচ্ছা থাকলেও ঘাটাতে যায়না। আবার অনেকে নিজেদের খোলদ বদলে সিন্ডিকেট থেকে অসাধু ও অবৈধ সুবিধা নিয়ে থাকে। কিন্তু সব কিছুর ভোগান্তি পোহায় সাধারণ মানুষ।