জেনারেল রাইটিং || অতীতে সময় পার হতো না, এখন হাতে সময় থাকেই না

in আমার বাংলা ব্লগ2 months ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000136826.jpg

Source


আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম। এই পোস্টের টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে এই পোস্টের মধ্যে আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি৷ আসলে শৈশবের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে সময় গুলো অতিবাহিত করেছি সেগুলোর মধ্যে এখন অনেক তফাৎ হয়ে গিয়েছে৷ আমরা আগের যে সময় গুলো অতিবাহিত করতাম সেগুলো যেরকম সুন্দর এবং মধুর ছিল এখনকার সময় অতিবাহিত করার মধ্যে যা কিছুই থাকে সেগুলো যেন আর কোন ভাবে আমরা মিল খুঁজে পাই না৷ কারণ আমরা অতীতে যে সময়গুলো অতিবাহিত করতাম সেগুলোর মধ্যে যেন আমরা অনেক সময় খুঁজে পেতাম৷ তবে এখন সময় আর সময় আমাদের হাতেই থাকেই না।

*অতীতের একটা সময় ছিল আমরা খেলাধুলা করতাম অথবা কোন কাজ করতাম৷ সেটি করতে করতে যদি আমরা হাপিয়ে যেতাম তারপরে আমরা রেস্ট নেওয়ার পরেও যদি আমরা সেই কাজটি করে ফেলতাম তখন কাজ শেষ হওয়ার পরেও আমাদের যেন সময় বেঁচে যেত৷ আর সেটি যে কোন কাজ করার ক্ষেত্রে৷ সেটি ছোট কিংবা বড় হোক, সেটি খেলাধুলার ক্ষেত্রেও৷ যদি আমরা পারতাম তাহলে সেই সময় যেন কোনোভাবেই আর যেতে চাই না৷ সেই সময় যেন আমাদের কাছে সব সময় থেকে যেত৷ তবে সেই সময়গুলো আমরা যখন অতিবাহিত করেছিলাম তখন আমাদের কোন ধারণাই ছিল না যে সে সময় গুলো আর আমাদের কাছে থাকবে না৷ সেরকম সময় আমরা আর কখনো অতিবাহিত করতে পারবো না। *



আর তখনকার সময় আমরা যা কিছুই করতাম না কেন সব কিছুই আমরা খুব ভালোভাবেই করার চেষ্টা করতাম৷ একই সাথে তখনকার সময় আমরা যে সকল কাজগুলো করতাম সেই কাজগুলো করার মধ্যে যে আলাদা একটি আনন্দ এবং আলাদা একটি তৃপ্তি কাজ করত৷ সেটি কোনভাবে এখন আর কাজ করে না৷ সেই তৃপ্তি কাজ করার মধ্যে যে আলাদা একটি আনন্দ আমরা পেয়ে যেতাম সেটি খুবই সুন্দর ছিল৷ তখন যে সময় গুলো অতিবাহিত করতাম এবং সেই সময় গুলো যখন আমরা অতিবাহিত করার মধ্য দিয়ে খুব ভালোভাবে সবকিছু করে নিতাম৷ সেটি খুবই ভালো ছিল৷ একই সাথে এখানে যখন আমরা আমাদের সেই সময় গুলো অতিবাহিত করার চেষ্টা করতাম সেই সময় যেন কোনভাবে পার হতো না৷ সময় সব সময় যেন আমাদের কাছে অবসর সময়ের মতো থেকে যেত।


আর এখনকার এই সময়ের দিকে যদি আমরা তাকাতে চাই তাহলে দেখতে পাবো যে কোন ধরনের সময় আমাদের হাতে থাকে না৷ আমরা যে কোন ছোট থেকে বড় কাজ করার ক্ষেত্রে যদি অনেক তাড়াহুড়া করার মধ্যে দিয়েও যদি করে থাকি, সেগুলো যদি আমরা অনেক বেশি কষ্ট করেও করে থাকি সেই কষ্টের ফল যেন আমরা অতিবাহিত করি না৷ কারণ এখন আমরা যদি অনেক বেশি কাজ অল্প সময়ের মধ্যে করতে চাই অথবা অল্প সময়ের মধ্যে যদি আমরা এমন কোন কাজ শেষ করেও ফেলি তারপরও দেখা যায় যে সময় আর আমাদের হাতে নেই৷ খুবই অল্প কিছু সময় আমাদের হাতে থেকে যায়।


আর এক্ষেত্রে আমরা যদি খেলাধুলার কথা বলি অথবা এমন কোন ধরনের কাজের কথা বলি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অতীতে যে সময় গুলো পেতাম অথবা সেই সময় যেভাবে আমাদের কাছে অনেক সময় পড়ে থাকতো এখন আর সেই অবসর সময় কোনভাবেই পাওয়া যায় না৷ আমরা যে কোন ধরনের অবসর সময় অথবা আমরা যদি রেস্ট করার জন্য কোন সময় পার করতে চাই তাহলে সে সময় যেন অত্যন্ত বেশি পরিমাণে চলে যায়৷ ঘড়ির কাঁটা এত দ্রুত ঘুরতে থাকে যেন আমাদের কাছে সময় আর কোনভাবেই টিকে থাকে না৷ সবসময় সময় যেন তার নিজের গতি থেকে একটু বেশি গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে৷ আর আমরা আমাদের জীবন থেকে সব সময়কেই হারিয়ে ফেলছি।


আর এই ক্ষেত্রে যদি আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যা কিছু থাকে না কেন সব কিছুই যদি আমাদের কাছে আমরা ধরে রাখতে চাই তাহলে আমরা বুঝতেই পারবো যে আমাদের জীবনে আসলে কি রয়েছে৷ আমাদের জীবনের যা কিছু আমরা দেখতে পাই সবকিছুই যেন আমাদের কাছে একটা আলাদা বিষয় হিসেবে কাজ করতে থাকে৷ আর এই ক্ষেত্রে যদি আমরা আমাদের জীবনের একটা অধ্যায়কে পার করে দেই তাহলে আমরা ভবিষ্যতে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হবো৷ কারণ আমরা যদি অলসতার সময় পার করি অথবা আমাদের সময়কে যদি আমরা আমাদের সঠিক কাজে লাগাতে না পারি তাহলে তা আমাদেরই ব্যার্থতা৷ আমরা যদি আমাদের সময়কে ভালোভাবে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা ভালো কিছু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো৷ তা না হলে সময় অতিতে যেরকম আমাদের কাছে থেকে যায়, তেমনি সময়ও থাকবেই না। অথচ সেই সময় আমাদের কাছ থেকে অত্যন্ত দ্রুত গতিতে চলে যায়।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif