ভ্রমণ : এবারের ঈদ যাত্রা, আনন্দময় হোক।

সবাইকে শুভেচ্ছা,

কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। সিয়াম সাধনার মাস চলছে। রোজার শেষে ঈদ। ঈদ ঘিরে নানা পরিকল্পনা, আয়োজন। ঢাকায় যারা বসবাস করেন, তাদের একটি বড় অংশ গ্রাম্ব ঈদ করেন। তাই বাড়িতে যাওয়ার একটি পরিকল্পনা থাকে। সে পরিকল্পনা নির্ভর করে অফিস কবে থেকে ছুটি হবে তার উপর। এবার সরকার ১দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে গতকাল। সবমিলিয়ে ঈদের ছুটি ৭ দিন। যাদের ঈদে গ্রামে বা অন্য কোথাও যাওয়ার প্লান ছিলনা, তারাও নতুন করে প্লান করছে,কিভাবে কাটানো যায় সাত দিনের ছুটি!

20260306_131932.jpg

ঈদে, শিকড়ের টানে মানুষ গ্রামে যায়।প্রতিবারেই ঈদ যাত্রায় দুর্ভোগে পড়ে মানুষ। তারপরেও বাড়ি যাওয়ার আগ্রহে কমতি নেই। এ এক অন্য রকম টান,অন্য রকম মায়া। যা লিখে বা বলে বোঝানো যায়না।এখন মানুষ বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করছে, মার্কেট ঘুরে ঘুরে। এই মার্কেট থেকে সেই মার্কেট ছুটে চলছে, আপনজনের মুখে হাসি ফোটাবার জন্যে। সবাই সাধ্য অনুযায়ী চেষ্টা করছে,কেনাকাটায় যাতে কমতি না পড়ে। নামীদামী শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান, সর্বত্র ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। আবার অগ্রিম বাস, ট্রেন ও লঞ্চের টিকেট বুকিং নিয়ে কেউ ব্যস্ত! যারা কাঙ্ক্ষিত দিনের টিকেট পাচ্ছেন, তাদের জন্য ঈদের আগেই ঈদের আনন্দ। বিশেষ করে ঈদ যাত্রায় ট্রেনের টিকেট পাওয়ার যে আনন্দ তা বলে বোঝানো যাবেনা। ঈদ যাত্রায় ট্রেনে কাঙ্খিত দিনের টিকেট পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া। ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি চলছে। ১ম ১০ মিনিটেই হাজার হাজার টিকেট শেষ। ১০০% টিকেট অনলাইনে বিক্রি হছে।।

প্রতিবছর ঈদ যাত্রায় দুর্ভোগে পড়ে মানুষ। স্কুল বন্ধ থাকায় বাচ্চাসহ ফ্যামিলির অনেক সদস্যকে অগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন কেউ কেউ। তবে এবার ভালো দিক,দীর্ঘ বন্ধ থাকার কারণে আগে ভাগেই মানুষ ঢাকা ছাড়বে। বছর ঘুরে আসে ঈদ। প্রাণের টানে মানুষ ফিরে শিকড়ের টানে। সমস্যা নতুন নয়, সমস্যা বহু পুরোনো। সমস্যা পুরোনো হলেও এর কার্যকর সমাধান এখন পর্যন্ত হয়নি। সিস্টেম আগেও যা ছিল এখনো তাই! সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত একটি কাঠামোর মধ্যে নিয়ে এসে ঈদ যাত্রাকে স্মুথ করা। মানুষ যাতে নিরাপদে আপজনের কাছে ফিরতে পারে। দুর্ভোগের ঈদ যাত্রা আনন্দময় হয়ে উঠুক এই কামনা করি। আমার বাংলা ব্লগের বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সবাই নিরাপদে থাকুন, আনন্দে থাকুন। শুভ রাত্রি।

ঢাকা-বাংলাদেশ।
৬ মার্চ,২০২৬।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 71430.71
ETH 2092.16
USDT 1.00
SBD 0.49