বিরুলিয়া জমিদার বাড়ি ( পর্ব-২)

in আমার বাংলা ব্লগ17 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে ব্যস্ততা উপভোগ করার চেষ্টা করছি। সত্যি বলতে ব্যস্ততা যতক্ষণ আছে ততক্ষণ আমরা বর্তমান নিয়ে অস্থির থাকি কিন্তু যখনই ব্যস্ততা হ্রাস পায় তখনই আমরা অতীত নিয়ে কৌতুহল হয়ে পড়ি। কিন্তু যা চলে গেছে, তা আর কখনো ফিরে আসবে না। আর যা বর্তমান আছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে হয়তো আরো সুন্দর ও ভালো ফলাফল আসতে বাধ্য হবে।

না আমি অতীতকে স্মরণ করতে নিষেধ করছি না বরং সেটাকে যথাযথ মূল্যায়ন করতে হলে বর্তমানকে ব্যবহার করতে শিখতে হবে। আমাদের সমস্যা হলো আমরা যখন অতীতকে ভুলে যাই তখন একেবাবে সেটা ভুলে যাই, ভুলেও আর সেটাকে স্মরণ করতে চাই না, সেখানে যে ভুলগুলো করেছি সেটা হতে শিক্ষা নিয়ে বর্তমানে প্রয়োগের চেষ্টা করি না। আবার যখন অতীতকে মনে রাখি, তখন অতীতের ভুলগুলোকে বার বার স্মরণ করে হতাশ হয়ে যাই, বর্তমানের সময়গুলোকে অপচয় করতে শুরু করি।

IMG_20260417_171820.jpg

আজকে যে দৃশ্যগুলো শেয়ার করেছি সেগুলো বিরুলিয়া জমিদার বাড়ির, ইতিপূর্বে প্রথম পর্ব শেয়ার করেছিলাম কিন্তু তারপর আর সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। আসলেই আমি এখনো পর্যন্ত কোন একটা ধারাবাহিক সিরিজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারি নাই। আজকে সেই ভ্রমণের দ্বিতীয় পর্ব শেয়ার করছি। এর আগে সামনের কিছু অংশ শেয়ার করেছিলাম। আসলে জমিদার বাড়ি মানেই কিন্তু একটা বাড়ি নয় তার সাথে আরো একাধিক বাড়ি থাকে।

IMG_20260417_172038.jpg

IMG_20260417_172045.jpg

আমরা প্রথম মানে যে বাড়িটার প্রতি আকর্ষণ বেশী থাকে সেটা বাদ দিয়ে আজকে এর পেছনের অংশে থাকা আরো অনেকগুলো বাড়ির দৃশ্য শেয়ার করার চেষ্টা করেছি। পেছনের বাড়িগুলো অনেকটাই পরিত্যক্ত হয়ে আছে। সেখানে কাউকে তেমন থাকতে দেখি নাই। তবে বেশ কিছু ছেলেকে সেখানে আড্ডা দিতে দেখেছি, যার কারণে অনাকাংখিত কোন ঘটনা এড়ানোর জন্য আমরা খুব বেশী সময় সেখানে ব্যয় করি নাই, দ্রুত কিছু দৃশ্য ক্যাপচার করে চলে আসছি।

IMG_20260417_171733.jpg

IMG_20260417_172033.jpg

IMG_20260417_172035.jpg

একটা বিষয় না বললেই নয়, বেশ সুন্দর একটা জায়গা, সুন্দর একটা অতীত জড়িয়ে আছে এখানে অথচ নেই কোন যত্ন, নেই কোন স্মৃতি ধরে রাখার আয়োজন। এটাই আমাদের সমস্যা, আমরা না পারি অতীতকে রক্ষা করতে না পারি অতীতের মূল্য দিতে। আমরা পানি শুধু নিজেদের স্বার্থ রক্ষা করতে, আর অন্য সকল ক্ষেত্রে চরম উদাসহীন। এই স্মৃতি বিজড়িত জায়গাটা ভ্রমণ করে আমার কাছে সেটাই মনে হয়েছে শুধু।

IMG_20260417_171825.jpg

IMG_20260417_171827.jpg

তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬ইং।
লোকেশনঃ বিরুলিয়া, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png