পড়ন্ত বিকেল পর্ব-৪
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি আমার পড়ন্ত বিকেলের চতুর্থ নম্বর পর্ব দিয়ে। আগের তিনটি পর্বই আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই পর্বটি ও ভালো লাগবে আপনাদের সবার কাছে এটাও আশা করি। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
এইভাবে গ্রামের প্রতিটা মুহূর্ত প্রতিটা দৃশ্য আমাদের জীবনে এক নতুন অনুভূতি এনে দেয়। আমরা যদি একটু সময় বের করে এইসব জায়গায় যাই তাহলে বুঝতে পারবো প্রকৃতির সাথে মিশে থাকার আনন্দটা কতটা গভীর আর সত্যিকারের শান্তি কোথায় লুকিয়ে আছে।গ্রামের সেই বিকেলের কথা মনে পড়লেই মনটা অন্যরকম হয়ে যায়। চারদিকে নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মাঠের উপর দিয়ে বাতাস বয়ে যায় আর সেই বাতাসে ধানের গন্ধ মিশে থাকে মনে হয়। যেন প্রকৃতি নিজেই একটা গল্প বলছে দূরের গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আকাশের রং ধীরে ধীরে বদলাতে থাকে সবকিছু মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয় যা শহরে বসে কল্পনাও করা যায় না। মাঠের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই পথের কোনো শেষ নেই চারদিকে শুধু খোলা জায়গা আর নীরবতা মাঝে মাঝে পাখির ডাক শোনা যায়।
আবার কোথাও গরুর ঘন্টাধ্বনি সেই শব্দগুলো একসাথে মিলিয়ে একটা শান্ত সুর তৈরি করে পথের পাশে শুকনো ঘাস আর কিছু জায়গায় সবুজ নতুন ঘাস। গজিয়েছে মাটির রং কোথাও লাল কোথাও ধূসর কোথাও আবার হালকা বাদামি এইসব রঙের মিশ্রণ পুরো জায়গাটাকে আরও জীবন্ত করে তোলে। কিছু দূরে এগিয়ে যেতেই দেখা গেল কয়েকজন কৃষক মাঠ থেকে ফিরছে কারো কাঁধে কোদাল কারো হাতে লাঙল তাদের মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক ধরনের তৃপ্তি দিনের কাজ শেষ করে তারা বাড়ির পথে হাঁটছে ধীরে ধীরে তাদের। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প। আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









