পড়ন্ত বিকেল পর্ব-১
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে প্রথম পর্ব। পড়ন্ত বিকেলে গ্রামের মেঠো পথ ঘুরে বেড়ানোর বিভিন্ন দৃশ্য এবং অনুভূতি আমি আপনাদের মাঝে শেয়ার করব। গ্রাম মানেই শান্তির জায়গা। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
গ্রামের মাঠঘাটের সৌন্দর্য এমন এক অনুভূতি যা ভাষায় পুরোপুরি বোঝানো কঠিন। তবুও এই অনুভূতিটাকে শব্দে ধরার একটা চেষ্টা করা যায়। ভোরের আলো ফুটতেই গ্রামের চারপাশ ধীরে ধীরে জেগে ওঠে কুয়াশা ভেজা ঘাসের উপর দিয়ে সূর্যের আলো। এসে পড়ে দূরের সবুজ মাঠগুলো যেন সোনালি রঙে রাঙিয়ে যায়। পাখির ডাক আর হালকা বাতাস মিলিয়ে এক অন্যরকম শান্ত পরিবেশ তৈরি করে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই জায়গাটায় সময় যেন একটু ধীরে চলে। সকালের দিকে গ্রামের মানুষজন তাদের দিনের কাজ শুরু করে কেউ গরু নিয়ে মাঠে যায় কেউ জমিতে কাজ করতে যায়। আবার কেউ কেউ নদীর পাড়ে বসে জাল ফেলতে থাকে চারদিকে একটা ব্যস্ততা থাকলেও সেই ব্যস্ততার মধ্যেও এক ধরনের প্রশান্তি থাকে মানুষের। মুখে ক্লান্তি থাকলেও সেখানে থাকে তৃপ্তির হাসি কারণ তারা প্রকৃতির সাথে মিশে জীবন কাটায়।
মাঠের দিকে তাকালে দেখা যায় দূর পর্যন্ত সবুজের সমারোহ কোথাও ধানক্ষেত কোথাও সবজি ক্ষেত আবার কোথাও ফসল কাটার পর খালি জমি পড়ে আছে। মাটির সেই গন্ধটা একদম আলাদা একটা অনুভূতি দেয়। মনে হয় এই মাটির সাথে মানুষের একটা গভীর সম্পর্ক আছে। কৃষকরা সকাল থেকে কাজ করে দুপুরের রোদে তাদের ঘাম ঝরে কিন্তু তবুও তারা থামে না কারণ এই জমিই তাদের জীবন এই জমি থেকেই তাদের সবকিছু। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









