কিছু মানুষ অতিরিক্ত লোভী হয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত লোভী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই যাদের মধ্যে লোভ-লালসা সব সময় আলাদা ধরনের হয়ে থাকে। কিছু কিছু মানুষ আপনাকে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলবে যে তার জীবনে কোন লোভ নেই এবং তারা সবসময় লোভ ছাড়া জীবন কাটাতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে দিন শেষে সেই মানুষটাই কিন্তু অতিরিক্ত লোভী এবং সে সেই জিনিসটা কখনো কারো সামনে প্রকাশ করতে চায় না। অর্থাৎ আমাদের উপরে যারা রয়েছে অর্থাৎ যাদের নিচে আমরা কাজ করি তারা কিন্তু অনেক বেশি লোভী হয়ে থাকে এবং তারা মাঝে মাঝে এমন উপদেশ দিয়ে ফেলে যে তাদের জীবনে কোন লোভ নেই।
আসলে এই ধরনের লোভী মানুষদের থেকে সবসময় আমাদের সাবধান থাকতে হবে। কেননা এই লোভী মানুষগুলো তাদের লোভ মেটানোর জন্য কিন্তু তারা মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার কখনো চিন্তাভাবনা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের এই অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য যদি দিনরাত কঠোর পরিশ্রমও করি তাহলে কিন্তু তাদের এতে করে তাদের চাহিদা কখনো পূরণ হবে না। অর্থাৎ তাদের জীবনে আরো অনেক বেশি জিনিস চাই এবং এই অতিরিক্ত জিনিস চাইতে চাইতে তাদের জীবনে কিন্তু সুখ শান্তি কখনো থাকে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই অতিরিক্ত লোভী মানুষদেরকে কেউ কখনো পছন্দ করেনা।
একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে একদিন না একদিন আপনার এই লোভের প্রত্যেকটা দিক মানুষের সামনে যখন চলে আসবে তখন মানুষ আপনাকে আর কখনো ভালবাসবে না এবং আপনাকে ঘৃণা করতে ব্যস্ত থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই লোভ সংবরণ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমরা আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে পারবো। এজন্য মানুষকে অবশ্যই সৎ হতে হবে।
একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা সৎ রয়েছে তারা কিন্তু কখনো কোন কিছু নিয়ে অতিরিক্ত লোভ করে না এবং আস্তে আস্তে করে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই অতিরিক্ত লোভ একবার সংবরণ করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অবশ্যই প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবো। তাইতো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনে উন্নতি লাভ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে পারি এবং লোভ-লালসা থেকে সব সময় নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি। আর এর ফলে আমরা শান্তির জীবন উপভোগ করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
