পুরাতন ট্রাক এ রিক্সা পেইন্ট।

in আমার বাংলা ব্লগ6 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , বসন্তকাল,৫ই মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফ স্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d4.jpg
[নতুন রুপ]

r19.jpg
[পুরাতন রুপ]

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ট্রাঙ্ক এর জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো। স্কুলে আমরা সবাই বিভিন্ন জিনিসের আত্মকাহিনী পড়েছি রচনা হিসাবে। তেমনই আজ আমি একটি ট্রাঙ্ক এর আত্মকাহিনী আপনাদের সাথে শেয়ার করবো। ট্রাঙ্কটির বয়স প্রায় চল্লিশ বছর। কাপড় রাখার জন্য তখন প্রায় সবার ঘরে ঘরে বিভিন্ন সাইজের ট্রাঙ্ক থাকতো। আলমিরা বা ওয়ারড্রপ তেমন একটা দেখা যেতো না। ক্রমেই এই ট্রাঙ্ক এর জায়গা দখন করে নিয়েছে বিভিন্ন ডিজাইন এর আলমিরা ও ওয়ারড্রপ। তাই বতিলের খাতায় ছিল এই ট্রাঙ্কটি। বেশ পুরানো বলে আমার বোন তা নিয়ে আসে তার বাসায়। আজকাল পুরানো জিনিস দিয়ে ঘর সাজানোর চল শুরু হয়ে ,তাই নিয়ে এসেছে। কিন্তু রং উঠে যাওয়ায় ট্রাঙ্কটি তেমন সুন্দর লাগছিলো না দেখতে। তাই আমার বোন আমাকে বলল ট্রাঙ্কটি একটু সাজিয়ে দিতে। যেহেতু কিছুটা আকঁতে পারি তাই। কিন্তু কি ডিজাইন করবো ভাবতে মনে হলো আজকাল বেশ চলছে রিক্সা পেইন্ট। বিভিন্ন জিনিসে রিক্সা পেইন্ট করা হচ্ছে যা দেখতেও বেশ সুন্দর। সেই সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যও তুলে আনা যাবে এই ট্রাঙ্কে। যেহেতু আমি কখনো রিক্সা পেইন্ট করিনি, তাই ইউটিউব দেখে কিছুট আইডি নিলাম। এবং একটি ডিজাইন সিলেক্ট করলাম করার জন্য। সেই মোতাবেক কাজ শুরু করলাম। বেশ সময় লেগেছে কাজটি করতে। কারন প্রথমে ট্রাঙ্কটি ঘষে পরিস্কার করে নিয়ে, প্রাইমার ব্যবহার করতে হয়েছে। তারপর বেজ কালার দিতে হয়েছে। তার উপরে সম্পূর্ণ ডিজাইনটি করতে হয়েছে। যেহেতু সাজিয়ে রাখা হবে, তাই আমাকে ট্রাঙ্ক এর উপর অংশ সহ চারদিকেই বিভিন্ন ডিজাইন করতে হয়েছে। কিন্তু ডিজাইনটি শেষ করার পর সবার বেশ পছন্দ হয়েছে। ট্রাঙ্ক এর রুপই চেঞ্জ হয়ে গেছে। আর আমার কাছেও বেশ ভালো লেগেছে কাজটি শেষ করতে পেরে।এখন এই ট্রাঙ্কটি শোভা পাচ্ছে ড্রইং রুমে। শো পিস হিসাবে। যা দেখে আমার বেশ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও বেশ ভালো লেগেছে ট্রাঙ্ক এর নতুন রুপটি দেখে।সকল কস্ট দূর হয়ে গেছে ট্রাঙ্ক এর এই নতুন রুপ দেখে।

আজ এ পর্যন্ত । আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীলাইফস্টাইল পোস্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৫ই মার্চ, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.052
BTC 70690.99
ETH 2065.60
USDT 1.00
SBD 0.49