জেনারেল রাইটিং- পাপকে ঘৃণা কর পাপীকে নয়

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় পরিবারের সকল ভাই-বোনেরা ? আশা করছি এই গরমে সবাই ভালো থাকলেও বেচেঁ আছেন। আমিও আলহামদুল্লিলাহ্ ভালো আছি। এই প্রচন্ড গরমে শান্তি পাচ্ছি না । তারপরও বলবো আলহামদুল্লিলাহ্ ভালো আছি। আসলে পৃথিবীটা যেন দিন দিন কেমন হয়ে যাচেছ। কেউ ভালো থাকলেও যেন ভালো নেই। সুখে থাকলেও যেন মনে শান্তি নেই। পৃথিবীযত উন্নত হচ্ছে, ততই যেন মানুষগুলোর মধ্যে আরও সমস্যা আর অশান্তি বেড়ে যাচ্ছে। চারিদিকে যেন হাহাকার পড়েছে। আর এই সকল কিছু হচ্ছে দুনিয়াতে পাপের পরিমান দিন দিন বেড়ে চলেছে বলেই । আগের দিনে কিন্তু মানুষগুলো সহজ সরল ছিল। এত প্যাচগোছ ছিল না। আর এই সময়ের মানুষগুলো যেন কেমন হয়ে গেছে। ‍দিন দিন মানুষগুলো কঠিন হয়ে যাচ্ছে। পাপের সংখ্যা যেন দিন দিন বেড়ে চলেছে।

image.png

হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের আরও নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের বিষয় হলো জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আজ আমি পাপকে ঘৃণা কর পাপিকে নয় এই বিষয়ের উপর কিছু লেখালেখি করে আপনাদের মাঝে উপস্থাপন ও শেয়ার করবো। এই বিষয়ের উপর আমার মনে যা আসবে আমি তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। জানিনা আপনাদের কেমন লাগবে। তবে আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসলে পৃথিবীটা অনেক বড়। আর এই পৃথিবীর মানুষগুলোর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। যার কারনে বেড়ে চলেছে অনেক অভাব অনটন, চাহিদা, বিলাসিতা, আকাঙ্খা। আর এই কারনে মানুষগুলোও যেন কঠিন হয়ে যাচ্ছে।

আসলে কথায় আছে পাপকে ঘৃণা কর পাপীকে নয়। আমি মনে করি প্রতিটি মানুষ জন্ম থেকে নিষ্পাপ হয়ে এই পৃথিবীতে আসে। জন্মের আগে কেউ পাপ কি পূর্ন কি বুঝে না। কিন্তু সেই মানুষটি যখন আস্তে আস্তে এই পরিবেশে বড় হয় সমাজের ও পরিবারের পারিপার্শ্বিকতার সকল অন্যায় গুলো দেখতে দেখতে এক সময় বড় হয়ে ওঠে। তখন দেখা যায় সেই মানুষটি বিভিন্ন পাপ ও অন্যায় কাজে লিপ্ত হয়ে পরে। দেখা যায় অনেক সন্তান শিক্ষার অভাব, অনটন অশান্তির কারনেও বিভিন্ন পাপ কাজ করতে বাধ্য হয়। সেক্ষেত্রে দেখা যায় পরিবারের মানুষগুলো তাকে ভালো পথে না ফিরিয়ে তার পাপটাকে ঘৃণা করে তাকে দূরে সরিয়ে দেয়। যার ফলে দেখা যায় সেই সন্তানটি ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ ও পাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলে।

আবার আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যারা পরিবারেও শান্তি পায় না আবার সমাজেও আমাষের অবহেলার স্বীকার হয়। আর এমন তুচ্ছ তাচ্ছিল আর অসম্মানের কারনে তারাও বিভিন্ন পাপ কাজ করতে বাধ্য হয়। এই সমাজের মানুষগুলো শুধু মানুষকে নিয়ে সমালোচনা অবহেলা আর দূরে ঠেলে দিতে পারে। কিন্তু কখনও কারো ভালো কিছু করার চিন্তা ভাবনা করে না। দেখা যায় অনেক প্রতিভাবান মানুষগুলো একটু ভালোবাসা ও আদর যত্ন ও একটু সার্পোটের অভাবে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। কেউ যদি কোন অন্যায় করে তাহলে আমরা তাকে একটু একটু ভালো করার চিন্তা না করে তার সাথে দুটো ভালো কথা না বলে তার সাথে খারাপ ব্যবহার করি। সেই মানুষটি কেন করলো এই কাজ তার কোন কথা না শুনে তাকে অল্প অন্যায়তেই মারধর করি বা পুলিশের কাছে দিয়ে দেই।

তাই বলবো আসুন আমরা পাপগুলো ঘৃণা করি, মানুষগুলোকে নয়। মানুষ খারাপ না, খারাপ হচ্ছে পাপ। আর আমরা ভুল করে পাপের সাথে সাথে মানুষগুলোকে খারাপ ভেবে তাদের আরও অন্যায় করতে বাধ্য করি। যাই হোক পরিশেষে বলবো আমরা যদি পাপগুলোকে ঘৃণা করে মানুষগুলোকে দূরে না ঠেলে ভালোবেসে একটু কাছে টেনে নেই তাহলে এই সমাজ থেকে আরও অনেক পাপ কমে যাবে। অনেক অন্যায়ও কমে যাবে। আর তার সাথে বেচেঁ যাবে অনেক মানুষের ভবিষৎ।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

1000028235.png

1000028233.gif

image.png