জেনারেল রাইটিং:-" মানুষ বড়ই অকৃজ্ঞ "II written by @maksudakawsar II
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।
প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

মানুষ সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষের মাঝে রয়েছে মানবতা। সমাজ পরিবেশ আর পরিস্থিতি মানুষ কে কোন না কোন ভাবে মানবিক হতে শেখায়। কিন্তু সেই মানবতাই আবার এক সময়ে হয়ে উঠে বিষাদময়। জন্ম থেকেই মানুষ পরিবেশ আর পরিস্থিতির কারনে এক এক রকমের করে গড়ে উঠে। কেউ হয়তো চতুর হয়, আবার কেউ হয় বোকা। কেউ হয় সহজ সরল আবার কেউ হয় চালাক। আর এমন কিছুর মাঝেই মানুষ কে চলতে হয় সারাটি জীবন। কিন্তু এরই মাঝে আমরা কিছু ভিন্ন মানুষ দেখতে পাই । যারা কিনা আমাদের চার পাশে বসবাস করে সব সময়।
আমাদের চারপাশে এমন এক প্রকার মানুষ রয়েছে যারা কিনা মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেয় অকাতরে। অন্যের উপকার করার জন্য কখনও নিজের স্বার্থের কথা চিন্তা করে না। এমন কি কোন কিছু পাওয়ার কথাও চিন্তা করে না। অনেক সময় নিজেদের ক্ষতি হবে জেনেও এমন মানুষগুলো অন্যের উপকার করার জন্য ঝাপ দিয়ে পরে। নিজের ক্ষতি হবে জেনেও উপকার করতে পিছ পা হয় না এমন মানুষগুলো। অন্যের উপকার করাটা যতটাই কঠিন হউক না কেন সেটা সমাধান করতে উঠে পড়ে লাগে এমন মানুষ গুলো। হয়তো উপকার করতে করতে নিজের সফলতা কে এক সময় বিসর্জন করে দেয় এমন মানুষ গুলো।
আর অন্য দিকে এমন কিছু মানুষ আমাদের চারপাশে বসবাস করে যারা কিনা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আর বুঝতেও চায় না। পৃথিবী বেহেস্তে যাক তাতে করে কি, তার নিজের স্বার্থটাই এক সময় বড় হয়ে উঠে। আর এমন মানুষগুলোই সমাজের বোকা আর সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে উপরের উঠার সিড়িঁ হিসাবে। আর সেই উপরে উঠার জন্য বোকা মানুষ গুলোর সাথে তারা বন্ধুর মত করেই ব্যবহার করে। আর বোকা মানুষগুলো তাদের বোকামী কে একদম বুঝতেই পারে না। আর ধরতেও পারে না। আর যখন এমন মানুষ গুলো বড় হয়ে যায় মানে উপরে উঠে যায় তখন তারা আর সেই বোকা মানুষ গুলোকে চিনেই না । বা পাত্তাও দেয় না। হায় রে মানুষ।
তাই তো আমার মনে হয় মানুষ বড়ই অকৃজ্ঞ। মানে আজকাল মানুষ গুলো কেবল মুখোশ পড়া ভদ্রলোক। নিজের স্বার্থের জন্য করতে পারে না এমন কোন কাজই নেই। এমন অবস্থার পরিবর্তন হউক এমন টাই আশা ।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



