জেনারেল রাইটিং-নতুন অভিজ্ঞতা।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।
নতুন অভিজ্ঞতা।:

Source
আমরা প্রতিনিয়ত নতুন নতুন জিনিসের সঙ্গে পরিচিত হই। নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করি।আসলে নতুন কিছু অভিজ্ঞতা আমাদের জীবনে বেশ ভালই লাগে। আবার অনেক সময় নতুন অভিজ্ঞতা গুলো আমাদেরকে বিপদে ফেলে দেয়। বলতে গেলে হয় কঠিন পরিস্থিতির মাঝেও একটা ধারণা হয়। আমরা ভাল খারাপ মিলেই কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারি।
তেমন একটি নতুন অভিজ্ঞতা আমি অর্জন করতে অর্জন করেছি। সেটি হলো যখন নির্বাচনের হয় ঠিক সেইদিন। নতুন কিছু আমি জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। আসলে আমি এর আগে কখনো ভোট দেয়নি।বলতে গেলে এটি আমার ছিল প্রথম ভোট।কেন্দ্রে যাওয়ার আগের দিন রাত থেকে টেনশনে ছিলাম।কি হবে কি করব কিভাবে ভোট দিব কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
বেশ অস্থিরতার মাধ্যমে সময়টা পার করেছিলাম। পরের দিন সকালে আমি আমার বাড়ির বড়দের সাথে চলে যায়। ভোটকেন্দ্রে কিন্তু যাওয়ার পর সকলের লিস্টের নাম থাকলেও আমার লিস্টে নাম ছিল না।কিন্তু আমি ভোটার হয়েছিলাম। আসলে যখন আমি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছিলাম। তখন ওদের ভুল হওয়ার কারণে আমার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যায়।এজন্য আমার পরিবারের সকলের নাম থাকলেও আমার নাম সেখানে ছিল না।
এরপর আমি অ্যাপসের মাধ্যমে নিজের ভোটার কেন্দ্র খুঁজে বের করি।আমার ধারণা ছিল এখানেই আমার ভোটার কেন্দ্র হবে।কিন্তু ভাগ্যক্রমে আমি চলে যাই অন্য কেন্দ্রে। এইজন্য সকলকে ছেড়ে আমাকে একা একা যেতে হয় আরেকটি কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। মেয়েকে নিয়ে গিয়েছিলাম।আমার মেয়ে তো সবসময় আনন্দে থাকে। আর সেদিনও খুবই আনন্দিত ছিল। অবশেষে নিজের নাম ভোটার লিস্টে মিলাতে পেরে খুবই খুশি। এরপর ভোট দিয়ে বাড়ি বাড়ি ফিরে আসি।আসলে সামান্য ভুলে যে এতটা হয়রানি হতে হবে সেটা কখনো বুঝতে পারিনি।আসলে মানুষের জীবনে অভিজ্ঞতার শেষ নেই।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

ডেইলি টাস্ক:
https://x.com/i/status/2025193109777514561
https://x.com/i/status/2025193732656754875
https://x.com/i/status/2025194122437615733
https://x.com/i/status/2025194942721827151
https://x.com/i/status/2025195253335294447
https://x.com/i/status/2025197405516562677