জেনারেল রাইটিং- হঠাৎ অসুস্থতা।

in আমার বাংলা ব্লগ8 hours ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


হঠাৎ অসুস্থতা:


1000049903.jpg

Source


অসুস্থ নামটা শুনলে বুকের ভিতরটা কেঁপে ওঠে। আর যার পরিবারে কেউ অসুস্থ হয় বা নিজে অসুস্থ হয় তখন খুবই কষ্ট হয়। অসুস্থ মানুষ দেখতে একদমই ভালো লাগেনা। কেউ অসুস্থ হলে যতক্ষণ পর্যন্ত না সুস্থ হয় ততক্ষণ মন মানসিকতা কোন কিছুই ভালো থাকে না। সবকিছুই যেন এলোমেলো হয়ে যায়। সব সময় চিন্তার মধ্যে থাকতে হয় ।কখন সে সুস্থ হবে ।কখন আমরা একটু তাকে ভালোভাবে দেখতে পাবো। এসব কিছুই মাথার মধ্যে ঘুরপাক খায়।


যখন আবহাওয়া পরিবর্তন হয় তখন রোগ বালাই যেন আমাদের শরীর থেকে ছাড়ে না। ওচারিদিকে মানুষের অসুখ বিসুখের কথা শোনা যায়। প্রায় বাড়িতে যেন ঠান্ডা, জ্বর লেগে আছে। আবহাওয়া পরিবর্তন হলে সব জায়গায় এমন অসুস্থতার কথা শোনা যায়।গত দুইদিন থেকে আমার হাজব্যান্ড ভীষণ অসুস্থ। দুইদিন থেকে বেশ পরিমাণে গরম পড়েছে ঢাকায়।


বলতে গেলে গরমে নাজেহাল অবস্থা। এই গরমের মধ্যে অফিস ল,বাসা এবং বিভিন্ন জায়গায় যেতে হয় তাকে।অতিরিক্ত গরম এবং তার আগের দিন বৃষ্টিতে ভেজার কারণে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে।আর প্রিয়জন অসুস্থ হলে কার ভালো লাগে। যেন সবকিছুই আমার নীরব হয়ে রয়েছিল। এতটা অসুস্থ হতে তাকে আমি কখনো আগে দেখিনি।


সেদিন সকালে ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়ে।হঠাৎ করে তার প্রচন্ড পরিমাণে জ্বর, মাথাব্যথা, বমি হয়।একদম শরীর ছেড়ে দিয়েছিল। হাটার শক্তি পর্যন্ত তার ছিল না।এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য নিতে হয়েছিল তাকে।নিজে নিজে হেঁটে যাওয়ার ক্ষমতা পর্যন্ত সে হারিয়ে ফেলেছিল।তাকে এমন অবস্থায় দেখে আমার একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল কখন সে সুস্থ হবে।কখন আগের মত হাসিমুখে চলাফেরা করবে।আসলে হঠাৎ করে যখন হাসিখুশি ভরা মানুষটি চুপ হয়ে যায় তখন যেন চারদিকে সব কিছু ঘুমিয়ে পড়ে। তেমনি একজন মানুষ সে।তার মুখে হাসি ছাড়া যেন একটা মুহূর্ত ভালো লাগছিল না। গত দুইটা দিন কোন কিছুই ভালো লাগেনি। তবে আজ তার একটু সুস্থতা দেখে ভালো লাগছে।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67300.36
ETH 2059.85
USDT 1.00
SBD 0.48