জেনারেল রাইটিং-ছোট্ট মাছের কাঁটা থেকে যখন নিতে হয় একটা ছোট অপারেশনের সিদ্ধান্ত।

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি ছোট্ট মাছের কাঁটা থেকে যখন নিতে হয় একটা ছোট অপারেশনের সিদ্ধান্ত এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


ছোট্ট মাছের কাঁটা থেকে যখন নিতে হয় একটা ছোট অপারেশনের সিদ্ধান্ত:


fishing-1667052_1280.jpg

Source

আমাদের জীবনে কখন কি ঘটে যায় সেটা বলা খুবই মুশকিল। কখন কোন সময় কোন সমস্যা কতটা বড় হতে পারে তা আমরা কখনোই বুঝতে পারি না। একটা ছোট্ট বিষয় থেকেও যে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে সেটা হয়তো আমরা কখনোই কল্পনা করতে পারি না। তেমন ভাবেও আমিও কখনো কল্পনা করতে পারিনি আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে।একটু ভুল সিদ্ধান্তের জন্য কি হয় তা আমি খুব ভালো করেই উপলব্ধি করতে পেরেছি। এর আগে আমি হয়তোবা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার হাতে মাছের কাঁটা ঢুকেছিল।


আমি প্রথমে গুরুত্ব না দেওয়ার কারণে সেটাতে ইনফেকশন হয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন ভালোই ছিলাম। কোন সমস্যা ছিল না একদম ভালো হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই হাতের সমস্যা বেড়ে যায়।দিন দিন হাতের আঙ্গুল ফুলে যায়। যেটাকে এক কথায় বলতে আঙ্গুলের মাংস এমনভাবে ফুলে উঠে যেখানে কোন আঘাত করলে কিছুই বুঝা যায় না।কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করি।যেন ভিতর থেকে কেউ সুই দিয়ে আঘাত করছে। যতদিন যাচ্ছিল যন্ত্রণা যেন ততো বেড়েই যাচ্ছিল। খুবই কষ্ট হচ্ছিল হাতটা নিয়ে। কিছুই করতে পারতাম না। কিছু করতে গেলে হাতে লাগতো। মনে হতো কেউ লোহা দিয়ে ধরে ব্যথা দিচ্ছে।মাংস ফুলে শক্ত হয়েগিয়েছিল।


এরপর আমি আবারো ডাক্তারের কাছে যাই।এবার আমি ডাক্তারটা গ্রামের বাড়িতে গিয়ে দেখিয়েছিলাম। এর আগে ঢাকায় আমার এই সমস্যাটা হয়েছিল। মাঝে এক মাস বেশ ভালোই কেটেছিল।কিন্তু এক মাস পর পুনরায় আমি আবারো এই সমস্যার সম্মুখীন হই। এর জন্য আবারও ডাক্তারের কাছে যাই। ডাক্তারকে দেখানোর পরে তিনি ভীষণ রেগে যায়।আর বলেন কতদিন ধরে এমন সমস্যা।আর কেন এতদিন এইভাবে বসে ছিলাম।তখন আমি ডাক্তারকে বলি ৭-৮ দিন থেকে আমার এই সমস্যাটা হচ্ছে। তখন ডাক্তার পরীক্ষা করে দেখেই বলে যে আপনাকে অপারেশনের করতে হবে।কারণ আপনার হাতে এখনও মাছের কাঁটা রয়েছে।এই কারনে অগুলের কাটা যুক্ত অংশ সাদা হয়ে শক্ত হয়েছে।আর কিছুদিন পর আসলে হয়তো পুরা আঙ্গুল কাটতে হতো।


এরপর কি আর করার পরের দিন চলে যাই হাসপাতালে অপারেশনের জন্য।আঙ্গুলের কাটা যুক্ত পুরো মাংস টাই কেটে ফেলে।ভিতরে অনেক বড় একটা কাটা ছিল।যেটা একদম ভেতর দিকে ঢুকে গিয়েছিল।এর আগে ওষুধ খাওয়ার কারণে কাঁটাটা শুধু দমে ছিল পুরাপুরি ঠিক হয়নি।অনেক কষ্ট করেছিলাম হাত নিয়ে।বাচ্চার কাজ তো দূরে থাক নিজের কাজগুলো ও ঠিক মতো করতে পারতাম না। অন্যের সাহায্য নিতে হয়েছিল সবসময়।প্রায় দুই মাসের মত সময় লেগেছিল।এর কারণে আমি অনেক দিন কমিউনিটি থেকে বিরত ছিলাম।তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই অল্প কিছুতেই ডাক্তারের শরণাপন্ন হন না হলে সেটা থেকে বড় ভোগান্তি শিকার হতে হবে।এটাই ছিল আমার আজকের পোস্ট। ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67646.57
ETH 1956.30
USDT 1.00
SBD 0.38