আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতিগুলো||

in আমার বাংলা ব্লগ15 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি বিশেষ দিনে আমার অনুভূতি সবার মাঝে তুলে ধরতে চলে এসেছি। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতিগুলো:

IMG_20260222_143850.jpg


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের বিশেষ অর্জনের একটি দিন হল এই একুশে ফেব্রুয়ারি। নিজের ভাষাকে সম্মানজনক স্থানে পৌঁছে দেওয়ার এক লড়াইয়ের গল্প রয়েছে এর পিছনে। মাতৃভাষা আমাদের নিজেদের ভাষা। মাতৃভাষা আমাদের অতি আপন। মাতৃভাষায় নিজের কথা বলার যে ব্যাপারটা থাকে সেটা আসলে অন্য কোন ভাষায় সম্ভব হয় না।


একুশে ফেব্রুয়ারি ঘিরে আমাদের নানান রকমের কার্যক্রম থাকে। ছোটবেলায় এই দিনগুলোতে অনেক রকমের প্রোগ্রাম থাকতো। আসলে ছোটবেলার সাথে সাথে দিনগুলো হারিয়ে গেছে। তবে এখনো এই বিশেষ দিনটিতে ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়। ছোটবেলার সেই বিশেষ দিনগুলোর কথা মনে পড়ে যায়। একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য সেরা একটি অর্জন।


ভাষা শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা আর সম্মান। ভাষা শহীদরা আমাদেরকে এই বিশেষ দিনটি উপহার দিয়েছেন। ভাষা শহীদদের জন্যই আমরা নিজেদের মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিতে পেরেছি। আর এই বিশেষ দিনটি আমাদের জন্য বড় বেশি আনন্দের। নিজের মায়ের ভাষায় মনের কথা বলার যে আনন্দ আছে সেটা অন্য কোন ভাষায় নেই।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে যার মত করে বিশেষ দিনটি পালন করে। আর ছোটবেলায় আমরাও এই বিষয়টি বিশেষভাবে পালন করতাম। হয়তো এখন আর সেভাবে কিছু করা হয়ে ওঠে না। তবে এই বিশেষ দিনটিতে শ্রদ্ধা ভরে স্মরণ করি ভাষা শহীদদের। যারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদেরকে মাতৃভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাতৃভাষা দিবসের এই বিশেষ দিনটি তাদের জন্যই পূর্ণতা পেয়েছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.765669462260508 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67354.44
ETH 1939.99
USDT 1.00
SBD 0.38