সব আশা যেন নিভে গেল||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে ভালো লাগে। তবে মাঝে মাঝে কিছু লেখা লিখতে গিয়েও দুচোখে পানি চলে আসে। তেমনি আজকে কিছু কথা লিখবো। জানিনা নিজের অনুভূতিগুলো কতটুকু উপস্থাপন করতে পারব।


সব আশা যেন নিভে গেল:

mdnirob121-tear-7348539.jpg

Source


ছোট ছোট আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর ছোট ছোট আশা গুলো আমাদের মনে সান্ত্বনা জাগায়। দীর্ঘদিনের প্রতীক্ষার পর যখন ছোট্ট কোন আশা আমাদের জীবনে আসে তখন আমরা নতুন ভাবে বাঁচতে চাই। নতুন এক অনুভূতির জন্ম হয়। নতুনভাবে নিজেকে তৈরি করতে শিখি। কিংবা নতুনভাবে নিজেকে সাজানোর জন্য উৎসাহিত হই। ছোট ছোট নতুন স্বপ্নগুলো আমাদেরকে বাঁচার অনুপ্রেরণা যোগায়। কিন্তু হঠাৎ করে যখন সব স্বপ্ন শেষ হয়ে যায় তখন বেঁচে থাকাটা কঠিন হয়ে যায়।


জীবনের এই চলার পথে হয়তো খুব বেশি কিছু পাইনি। হয়তো চাওয়ার খুব বেশি কিছু ছিল না। তবুও মাঝে মাঝে সেই হতাশাটা বুকের মাঝে শূন্যতা তৈরি করেছে। মনে হয়েছে যেন এই পৃথিবীটা কষ্টের সাগর। জীবনে প্রিয় কিছু না পাওয়ার কষ্ট আর যন্ত্রণা গুলো তিলে তিলে ভেতরটাকে শেষ করে দিচ্ছে। হাজারো যন্ত্রণার মাঝে যখন নতুন আশার আলো দেখতে পাই তখন নতুন ভাবে নিজেকে তৈরি করতে শিখে যাই। কিন্তু হঠাৎ করে যখন সেই স্বপ্নটা নিভে যাওয়ার পথে চলে আসে তখন বেঁচে থাকাটা আরো বেশি কঠিন হয়ে পড়ে।


জীবনে হয়তো খুব বেশি কিছু চাওয়ার ছিল না। সৃষ্টিকর্তা তবুও সেটা কেড়ে নিন। জানিনা এই জীবনে চলার পথ আরো কতটা কঠিন হবে। জীবনের কঠিন পথ পাড়ি দিতে দিতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি😭। জীবনের এই কঠিন সময় গুলো অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু মেনে নিতে শিখে গেছি। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু বিষয় মেনে নিতে গিয়েও ভীষণ কষ্ট হয়। বুকটা চাপা কান্নায় একেবারে ভোরে ওঠে। হয়তো চিৎকার করে কাঁদতে পারি না ঠিকই কিন্তু ভেতরের চাপা কান্না গুলো হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করে।


নিভে যাওয়া প্রদীপের আলোয় নিজেকে নতুন ভাবে সাজানোটা অনেকটাই কঠিন। জানিনা এই জার্নিটায় নিজেকে টিকিয়ে রাখতে পারবো কিনা। জানিনা নিজেকে ধরে রাখার ক্ষমতা আমার আছে কিনা। নিভে যাওয়া প্রদীপের আলোয় নতুন প্রাণের সঞ্চার করা সত্যিই অনেক কঠিন। তবুও হয়তো বাঁচতে হবে। হয়তো নিষ্প্রাণ হৃদয় কিংবা অনুভূতিহীন হৃদয় নিয়ে আবারো অপেক্ষা করতে হবে😭।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 27.307269964584354 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.