অনুগল্প- উড়ো চিঠি||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। গল্প লিখতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে গল্প লিখার চেষ্টা করি। তেমনি আজকে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।


উড়ো চিঠি:

bru-no-letter-867703_1280.jpg

Source


অচেনা কারো কাছ থেকে পাওয়া সেই উড়ো চিঠিটা আজও স্বাগতার মনে দাগ কেটে যায়। আজও সে চিঠির ভাষায় নিজেকে খুঁজে পায়। স্বাগতা তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। দেখতে শুনতে অনেক সুন্দরী, রূপবতী আর গুণবতী। স্বাগতা যেন নিজেকে লুকিয়ে রাখতেই ভালোবাসতো। বাড়ির ছাদে গিয়ে খোলা চুলে দাঁড়িয়ে থাকতো সে। হয়তো রোদ পোহানোর ছলে নিজেকে সময় দিত। একদিন হঠাৎ করেই একটি ঘুড়ি এসে তার ছাদে পড়ে।


ঘুড়ির সাথে বাঁধা ছিল একটি রঙিন চিঠি। চিঠির কথাগুলো যেন তার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। চিঠিটি ছিল অনেক মায়া আর ভালোবাসায় ভরা। স্বাগতা জানত না কে তাকে চিঠি পাঠিয়েছে। অচেনা কারো থেকে চিঠি পেয়ে তার একটু অবাক লেগেছে। তবে স্বাগতা কেন জানি চিঠির মায়ায় পড়ে গিয়েছিল। এরপর প্রতিদিন সে ছাদে যেত আর চিঠির জন্য অপেক্ষা করত। এভাবে বেশ কয়েকটা চিঠি পেয়ে যায় সে।


চিঠি পড়তে তার ভালোই লাগতো। চিঠির মানুষটির মায়ায় পড়েছিল সে। কারণ তাকে নিয়ে লিখা সুন্দর কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। কিন্তু মানুষটিকে দেখার আকাঙ্ক্ষা যেন তার মনে বেড়েই চলেছিল। স্বাগতা জানতো না কে তাকে চিঠি পাঠাচ্ছে। তবে সেই মানুষটি অচেনা হলেও চিঠির কথাগুলো তাকে আপন করে নিয়েছিল। স্বাগতা যখন চিঠি পড়তো তখন কল্পনায় একজন মানুষকে ভেবে নিত। হয়তো তাকে ভালোবেসে ফেলেছিল সে।


এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। কিন্তু হঠাৎ করেই চিঠি আসা বন্ধ হয়ে যায়। স্বাগতা চিঠির জন্য অপেক্ষা করত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। তবুও চিঠি আসতো না। চিঠি দেওয়া বন্ধ হয়ে গেছে এটা দেখে স্বাগত ভীষণ কষ্ট পেত। অচেনা সেই মানুষটিকে সে ভালোবেসে ফেলেছিল। একদিন হঠাৎ করে একটি চিঠি এলো। এই চিঠি ছিল শেষ চিঠি। স্বাগত জানতে পারলো একটি ছেলে তাকে অনেক ভালোবাসতো। কিন্তু মরণব্যাধি ক্যান্সার তাকে কেড়ে নিয়েছে। শেষ চিঠিটা পাঠিয়েছে তার ভাই। যে সব কিছুই জানতো। কথাগুলো জানতে পেরে স্বাগতা ভীষণ কষ্ট পেয়েছিল। হয়তো আজও মনে মনে সেই উড়ো চিঠির প্রতীক্ষায় থাকে সে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.765669152788774 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.