মৃত মানব||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। কয়েকদিন থেকে মনটা ভীষণ খারাপ। বেঁচে আছি কিনা মরে গেছি নিজের বুঝতে পারি না। মাঝে মাঝে এমনটাই মনে হয়। কিছু কিছু কষ্টের অনুভূতিগুলো বলে বোঝানো যায় না।তাই নিজের অনুভূতি থেকে কিছু কথা আজকে লিখবো।
মৃত মানব:

Source
আমাদের এই জীবনটা সত্যি অনেক কঠিন। জীবনের কিছু কিছু সময় পাড়ি দেওয়াটা অনেক বেশি কঠিন মনে হয়। যেন সময় গুলো জীবনটাকে শক্ত করে বেঁধে ফেলেছে। মৃত্যুর যন্ত্রণার চেয়েও সেই সময় গুলো আরো বেশি কঠিন মনে হয়। জানিনা মৃত্যুর যন্ত্রণা কেমন। কিন্তু মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেগুলো আমাদেরকে মৃত্যুর যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়। সত্যি কথা বলতে এই অনুভূতিটা সত্যিই অনেক কঠিন।
কয়েকদিন থেকে খুবই মন খারাপ। জানিনা কি হবে। অনিশ্চিত ভবিষ্যৎ কিংবা অনিশ্চিত সম্ভাবনা সবকিছু মিলিয়ে জীবনটা যেন এক মৃত মানবের মতো হয়ে গেছে। বেঁচে থাকার অনুভূতিগুলো মরে গেছে। কাউকে বোঝানো যায় না সেই অনুভূতি। মনে হয় যেন ভেতরটা ছিড়ে যদি সবকিছু দেখাতে পারতাম তাহলে সবাই বুঝতে পারতো। সৃষ্টিকর্তা আমাদেরকে হয়তো অনেক কিছু দিয়েছেন আবার অনেক কিছু কেড়ে নিয়েছেন। কিন্তু আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যেটা হারানোর ভয় মৃত্যুর যন্ত্রণার মতোই।
আমরা আমাদের জীবনের কিছু মূল্যবান জিনিস একেবারে হারাতে চাই না। নিজের জীবনের বিনিময় হলেও সেই মূল্যবান জিনিসকে হারাতে চাই না। জানি না জীবন আমাদেরকে কি দিবে। কিংবা আমরা কতটুকু টিকে থাকতে পারবো। তবে মাঝে মাঝে মনে হয় এই বড্ড কঠিন জীবনটার ভর সইতে পারছি না। মনে হয় যেন জীবনের কঠিন পথ পাড়ি দিতে দিতে এই জীবনটা ক্লান্ত হয়ে পড়েছে। আর এই ক্লান্তি যেন মৃত্যু খোঁজে।
হয়তো জীবনের এই সময় গুলো কোন এক সময় কেটে যাবে। কিন্তু সেই কষ্ট কিংবা সেই অনুভূতিগুলো সারা জীবন ধরে কষ্ট দি। কিন্তু যদি এই খারাপ সময়ের পর ভালো কোনো সময় আসে তাহলে সেই কষ্টগুলো নিমিষেই দূর হয়ে যাবে। তখন হাজারো কষ্ট হাসিমুখে চাপা দিয়ে দিতে পারব। কিন্তু এই কষ্ট যদি চিরস্থায়ী হয় তাহলে মেনে নেয়া আসবে অনেক কষ্টকর। সৃষ্টিকর্তা যেন এই কষ্ট কারো জীবনে না দেন। কারণ মৃত মানব হয়ে বেঁচে থাকাটা সত্যি অনেক বেশি কঠিন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 26.681447477479516 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.