নিভে গেল ছোট্ট একটি প্রাণ||

in আমার বাংলা ব্লগ22 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। সমসাময়িক বিষয়গুলো নিয়ে লিখতে খুবই ভালো লাগে। তবে কিছু কিছু বিষয় সত্যি অনেক বেশি বেদনাদায়ক আর সেই বেদনাদায়ক বিষয়গুলোই সব সময় তুলে ধরার চেষ্টা করি এবং সবার মাঝে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট সবার মাঝে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।


নিভে গেল ছোট্ট একটি প্রাণ:

publicdomainpictures-sad-214977_1920.jpg

Source


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার অতি আদরের সন্তান অপ্রতীম। এই ছোট্ট বয়সেই নিভে গেল তার প্রাণ প্রদীপ। হয়তো কিছুটা ভুল তার ছিল কিংবা কিছুটা ভুল ছিল তার বন্ধু নির্বাচনে। আসলে আমাদের বাড়ির সন্তানরা কার সাথে ঘুরে বেড়াচ্ছে কিংবা কার সাথে বন্ধুত্ব করছে সেই বিষয়ে বড়দের কে বিশেষভাবে নজর রাখা উচিত। ছোটরা যে নিরাপদ না এটা আমরা অনেকভাবেই প্রমাণ পেয়েছি। শিক্ষক মায়ের আদরের সন্তান এভাবে শেষ হয়ে যাবে সেটা ভাবতেই পারছিনা।


যখন একটি সন্তান হারিয়ে যায় কিংবা নিখোঁজ হয়ে যায় তখন সেই বাবা-মায়ের আর্তনাদ দেখে সত্যি অনেক খারাপ লাগে। রাত দিন একাকার করে খোঁজাখুঁজি করার পরেও যখন তার প্রিয় সন্তানকে খুঁজে পাওয়া যায় না সেই বাবা-মায়ের মানসিক অবস্থা কিংবা আতঙ্ক কতটা ভয়ানক পর্যায়ে চলে যায় সেটা শুধু সেই বাবা-মাই বোঝে। হয়তো নিষ্ঠুর কোন মানুষ তাকে শেষ করে দিয়েছে। কিংবা আহত করে ফেলে রেখে গিয়েছে। এরকম আশঙ্কা মা-বাবার মনের সব সময় জন্ম নেয়।


আসলে আমাদের সব সময় একটা বিষয় খেয়াল রাখা উচিত যে আমাদের সন্তানরা কোন ধরনের মানুষের সাথে ঘোরাফেরা করছে আর তারা আমাদের সন্তানের জন্য ক্ষতিকর কিনা সেদিকেও খেয়াল রাখা উচিত। ছোট্ট শিশু অপ্রতীম যাদের সাথে ঘোরাফেরা করতো তারা খুব একটা ভালো ছিল না। তাদের চালচলন সবকিছুই আলাদা ছিল। আসলে তার বাবা-মায়ের উচিত ছিল আরো বেশি খেয়াল রাখা। কিন্তু এটা বললেও ভুল হবে যে তার বাবা-মা তাকে যত্ন করে আগলে রাখতে পারেনি। আসলে সব মা বাবাই চায় তার সন্তানকে ভালো রাখতে।


অনেক সময় খারাপ পরিস্থিতি যখন জীবনে আসে তখন কোন কিছু বুঝে ওঠার আগেই আদরের সন্তানের জীবন প্রদীপ নিভে যায়। হয়তো তার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। হয়তো শিক্ষিকা মা নিজের আদরের সন্তানটাকে আদর দিয়ে মানুষ করেছে ঠিকই কিন্তু তার সন্তানের ভেতরের কথাগুলো জানতে পারেননি। তার সাথে মেশা বন্ধু-বান্ধবের খোঁজখবর খুব একটা নিতে পারেননি। সামান্য একটি ফোনের লোভে একটি জীবন শেষ হয়ে যাবে এটা ভাবতেও খারাপ লাগছে। দোয়া করি সেই ছোট্ট শিশুটি যেন পরপারে ভালো থাকে। সেই সাথে তার বাবা মা যেন এই মর্মান্তিক কষ্ট ভুলে ভালো থাকে এই প্রার্থনা করি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।