জীবনের সমীকরণ||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে এলোমেলো চিন্তাধারা গুলো সবার মাঝে তুলে ধরতে ভালো লাগে। আসলে নিজের ভেতরে জমা কথাগুলো সবাইকে বলতে ভালো লাগে। তাই আজকে এলোমেলো কিছু কথা সবার মাঝে শেয়ার করব।


জীবনের সমীকরণ:

IMG_20260510_125144.jpg


আমাদের এই ছোট জীবনে জীবনের সমীকরণ মিলানো সত্যিই অনেক কঠিন। জীবনটা হয়তো সময়ের সাথে সাথেই কেটে যায়। কিন্তু জীবনের সেই ছোট্ট সমীকরণ মেলাতে মেলাতে জীবনের শেষ প্রান্তে চলে আসি আমরা। মাঝে মাঝে মনে হয় এই জীবনটা এত কঠিন কেন? সবাই তো কতো সহজ ভাবে জীবন যাপন করছে। তবে আমার কেন এত লড়াই। দীর্ঘ কয়েক বছর থেকে টানা অসুস্থ থাকার কারণে মেডিসিন খেতে হচ্ছে। মেডিসিন খেতে খেতে জীবনের আর কোন অস্তিত্ব খুঁজে পাই না।


দীর্ঘ সময় জীবনের সাথে লড়াই করতে করতে আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি। জানিনা শেষ পরিণতি কি হবে। হয়তো সৃষ্টিকর্তা আমাকে ভালো কিছু উপহার দিবেন। আমরা কখনো আশা ছেড়ে দেই না। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন মনের মাঝে ভালো আশা সব সময় রয়ে যায়। মনে হয় সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছুই রেখেছেন। তবে মাঝে মাঝে অজানা ভয় ভেতরে বাসা বাঁধে। অজানা কষ্ট মনের মাঝে উঁকি দিয়ে যায়। তখন সত্যিই অনেক ভয় হয়। বড্ড বেশি ভয় হয়।


ছোট্ট এই জীবনে হয়তো খুব বেশি কিছু চাওয়ার নেই। একটু ভালো থাকা আর একটু ভালো রাখার চেষ্টা সবকিছু যেন মিথ্যে হয়ে না যায়। এই ভয়টা সারাক্ষণ তাড়া করে বেড়ায়। মনে হয় যেন জীবনে যা কিছু পেয়েছি সেগুলোকে কখন যেন হারিয়ে ফেলি। কখন যেন আবারও নিঃস্ব হয়ে যাই। হারানোর ভয় আর দুশ্চিন্তা প্রতিনিয়তই কষ্ট দেয়। প্রতিনিয়তই আতঙ্ক সৃষ্টি করে। হারানোটা যে বড্ড বেশি কঠিন। না পাওয়ার বেদনা হয়তো অনেকটা কঠিন কিন্তু পেয়ে হারানো টা মৃত্যুর সমতুল্য।


যাইহোক নিজের এলোমেলো সব চিন্তাধারা গুলো সব সময় সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। তাই আজও নিজের অনুভূতি থেকে কিছু কথা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে আমাদের ছোট ছোট ভাবনা গুলো প্রতিনিয়তই আমাদেরকে তাড়া করে। সেই ভাবনাগুলোই আমাদেরকে ভালো রাখে। সেই ভাবনাগুলোই আমাদেরকে কষ্ট দেয়। মাঝে মাঝে অজানা কিছু ভয় বুকে বাসা বাঁধে। সব ভয়কে জয় করে এগিয়ে যেতে পারলেই হয়তো জীবনের সমীকরণ মেলানো সম্ভব।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 27.28474517378066 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.