অপমানের আঘাত বড্ড ভারি||

in আমার বাংলা ব্লগ9 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে ভীষণ কষ্ট দেয়। আর সেই অনুভূতি গুলো হয়তো সেভাবে কখনো প্রকাশ করা হয় না। তাই আজকে নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখব।


অপমানের আঘাত বড্ড ভারি:

stocksnap-dark-2567082 (2).jpg

Source


অপমান শব্দটি কয়েকটি অক্ষরের মধ্যে সীমাবদ্ধ হলেও এর গভীরতা সত্যি অনেক বেশি। অপমান শব্দটির সাথে মিশে আছে আবেগ আর হৃদয় ভাঙা কষ্টের অনুভূতি। যখন আমরা কোন কারনে কারো কাছ থেকে অপমানিত হই তখন সত্যি অনেক খারাপ লাগে। মনে হয় যেন ভেতরটা একেবারে দুমড়ে মুছড়ে আসছে। সেই কষ্ট হয়তো কখনো প্রকাশ করা যায় না। তবে অনুভূতিটা সত্যি বেদনায় ভরা। আর এই কষ্টের অনুভূতিগুলো অপমান বোধ টাকে আরো বেশি বাড়িয়ে তুলে।


আমরা অনেক সময় অনেক কিছু ভালো করেও কারো মন মত হতে পারি না। আসলে আমরা যে যার মত। আমরা চাইলেও কখনো কারো মত হতে পারব না। কিংবা তাদের নিজেদের মনের মত হতে পারব না। তাই যখন নিজের সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও অপমানিত হতে হয় তখন সত্যি অনেক খারাপ লাগে। যেটা মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়। মনে হয় সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত অপমান ছিল ভাগ্যে। আসলে মাঝে মাঝে নিজের উপরে বড্ড বেশি অভিমান হয়। কারণ সব অভিমান গিয়ে জমা হয় নিজের ভাগ্যের উপর।


তবে আমার কাছে মনে হয় কাউকে অপমান করার আগে ভাবা উচিত সেই মানুষটি কতটা কষ্ট পাবে। আসলে কারো কথার আঘাত সহ্য করার ক্ষমতা তার আছে কিনা সেটা অবশ্যই ভেবে দেখা উচিত। কারো কথার আঘাত কারো জন্য বিষাক্ত কাটার মত সেটা বোঝা উচিত। আমরা অনেক সময় রাগের বসে অনেককে ছোট করে কথা বলি কিংবা অপমানজনক কথা বলি। কিন্তু সেই মানুষটার ভেতরটা কেমন হয়ে যায় সেটা কখনো ভেবে দেখি না।


সত্যি কথা বলতে অপমানের আঘাতটা অনেক বেশি গভীরে গিয়ে লাগে। মনে হয় যেন হৃদয়টাকে একেবারে ফুটো করে দেয়। মনে হয় যেন হৃদয়ের গভীরে গিয়ে সবকিছু চুরমার করে দেয়। আসলে নিজের কাছের মানুষগুলো যখন আমাদেরকে অপমান করে তখন এই কষ্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তবুও হয়তো সবকিছু মেনে নিতে নিতে অভ্যস্ত হতে হয়। জীবনটাই হয়তো এরকম। সব কিছু মেনে নিতে হয় কিংবা মেনে নিতে নিতে অভ্যস্ত হতে হয়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।