মাধ্যমিক পরীক্ষা যেন এক উৎসবের আমেজ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি চমৎকার পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি কথা গুলোর সাথে আপনারা আপনাদের অনুভূতির মিল খুঁজে পাবেন। তো চলুন আমার আজকের পোস্ট শুরু করা যাক।
মাধ্যমিক পরীক্ষা যেন এক উৎসবের আমেজ:

Source
মাধ্যমিক পরীক্ষা যেন এক স্মৃতির পাহাড়। ছোটবেলা থেকেই এই দিনটিতে দেখে আসছি পাড়ায় পাড়ায় দারুন উৎসব তৈরি হয়েছে। এর দিকে পরীক্ষার্থীরা যেমন ভয় কিংবা আতংক নিয়ে সময় কাটাচ্ছে অন্যদিকে প্রতিবেশীরা সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে। এই ব্যাপার গুলো দেখতে দেখতে আমরা বড় হয়েছি। মাধ্যমিক পরীক্ষা যেদিন শুরু হয় সেদিন পরীক্ষার্থীরা ভয়ের মধ্যে সময় কাটায় ঠিকই কিন্তু তার সাথে সাথে আত্মীয়-স্বজন সবাই তার জন্য অনেক বেশি দোয়া করে।
মাধ্যমিক পরীক্ষার আগের দিন অনেকেই বাসায় আসতো দোয়া চাইতে। মা সবাইকে কিছু না কিছু উপহার দিতেন। কলম, ক্লিপবোর্ড, পেন্সিল বক্স কিংবা কলম বক্স বা অল্প করে টাকা। এসবকিছুই সেই সময় চলত। সবাই এরকম উপহার দিত। সত্যি কথা বলতে এগুলো দেখতে অনেক ভালো লাগতো। কিন্তু যেই ব্যক্তিটি পরীক্ষার্থী তার ভেতরে কি চলতো সে তো সে নিজেই জানে। আজকে সারাদেশে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তাই সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে।
মাধ্যমিক পরীক্ষা যখন শুরু হয় তখন আমার পুরনো অনেক কথাই মনে পড়ে যায়। এমনকি নিজের মাধ্যমিক পরীক্ষার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে সময় গুলো খুব তাড়াতাড়ি কেটে গেলেও অনুভূতিটা ঠিক আগের মতই আছে। একটু ভয় একটু আতঙ্ক মনের মাঝে যেন উকি দিয়ে যায়। যদিও এখনকার বাচ্চারা সেভাবে আর কারো কাছে দোয়া চাইতে যায় না। তবে আগেকার সময় কিংবা আমাদের সময় আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইতাম।
যখন সবাই সান্ত্বনা দেয় চিন্তা উৎসাহ দেয় তখন ভয়টা ধীরে ধীরে কেটে যায়। আসলে সেই সময় পরীক্ষা মানেই ছিল অন্য রকমের ভয়। যদিও এখনকার বাচ্চারা অনেক এডভান্স। তারা পরীক্ষা দিতে দিতে অভ্যস্ত। তাদের মাঝে সেই ভয় কিংবা আতংক এখন আর খুব একটা কাজ করে না। তারা অনেকটাই এগিয়ে গেছে। কিংবা সবকিছু মানিয়ে নিয়েছে। তাদের ভেতরে খুব একটা ভয় এখন আর দেখা যায় না।
তবে এটা ঠিক প্রত্যেক বছর পরীক্ষা শুরু হলেই অন্য রকমের অনুভূতি কাজ করে। মাঝে মাঝে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এবার আর যাওয়া হয়নি। যেহেতু নিজেদের কেউ পরীক্ষার্থী নেই তাই আর যাওয়া হয়নি। সকল পরীক্ষার্থীর জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। যাতে করে তারা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারে এবং জীবনের প্রথম ধাপ ভালোভাবে পাড়ি দিতে পারে। সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 26.706247953025386 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.