জেনারেল রাইটিং-নীরব ঘাতক ক্যান্সার||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি নিজের অনুভূতি থেকে আর নিজের কাছের একজন মানুষের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব। আশা করছি এই পোষ্টের মাধ্যমে আপনারাও সচেতন হবেন।
নীরব ঘাতক ক্যান্সার:

Source
ক্যান্সার এক নীরব ঘাতক। কখন কার শরীরে নীরবে বাসা বাঁধে আমরা কেউ জানি না। ক্যান্সার শরীরে বাসা বাঁধলে হয়তো নানা রকমের উপসর্গ দেখা দেয়। কিন্তু অনেক সময় আমরা বিষয়গুলো বুঝতে পারি না। ছোট ছোট সমস্যাগুলোকে এড়িয়ে চলি। হয়তো মনে করি সামান্য কিছু মেডিসিন খেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তেমনি এক ঘটনা ঘটেছে আমার এক পরিচিত আত্মীয়ের সাথে। বয়স তার খুব একটা বেশি নয়। বলতে গেলে আমারই সমবয়সী।
সে ছোটবেলা থেকেই একটু শুকনা ছিল। সবাই বলতো খাওয়া দাওয়া ঠিক করে করে না বলে ওজন অনেকটা কম। এরপর বড় হওয়ার পরেও আরো ওজন কমতে শুরু করে। সে এক সন্তানের জননী। অল্প বয়সে বিয়ে হয়েছিল। বিয়ের পরেও তার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। খুব একটা খেতে পারত না। সবাই ভাবত ছোটবেলা থেকেই যেহেতু এরকম তাই এটা তেমন কোন সমস্যা নয়। তবে হঠাৎ করেই খুবই অসুস্থ হয়ে পড়ে। খাওয়া দাওয়া একেবারেই বন্ধ হয়ে যায়।
অন্যদিকে তার জন্ডিস দেখা দেয়। খাবার খেলে বমি হতে শুরু করে। এরপর শুরু হয়ে যায় নতুন এক ভয়ঙ্কর লড়াই। চিকিৎসক তাকে দেখেই বুঝতে পেরেছিল তার ভেতরে অনেক বড় কিছু হয়ে গেছে। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় সে ক্যান্সারে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সেই সাথে তার লিভারে ও পিত্তনালীতে সমস্যা দেখা দিয়েছে। তাই তো কোন কিছুই খেতে পারছে না।
সে যেহেতু মধ্যবিত্ত পরিবারের সদস্য তাই অনেক কষ্ট করে টাকা যোগাড় করে শেষ পর্যন্ত পিত্তনালীর অপারেশন করা হয় এবং ক্যান্সার আক্রান্ত অংশটি কেটে ফেলা হয়। তবে শেষ রক্ষা বোধহয় আর হবেনা। এখনো সে আগের মতই অসুস্থ আছে। একটু একটু খেতে পারছে ঠিকই কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। জানিনা শেষ পর্যায়ে কি হবে। আসলে আমরা শুরু থেকে যদি সচেতন না হই শেষ সময়ে এসে আপ্রাণ চেষ্টা করেও আর কোন কিছু ফেরানো যায় না। তবুও আমরা দোয়া করি সে যেন সুস্থ হয়ে ওঠে। কারণ এরকম একজন মানুষকে শেষ হতে দেখা সত্যি অনেক কষ্টের।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.787423755460846 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.