মাঝে মাঝে আমরা আমাদের সমস্যা নিজেরাই সৃষ্টি করি||

in আমার বাংলা ব্লগ22 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। সমসাময়িক বিষয়গুলো নিয়ে লিখতে ভালো লাগে। তাই মাঝে মাঝেই লিখার চেষ্টা করি। তেমনি আজকে কিছু কথা লিখব। আশা করছি সবার ভালো লাগবে এবং আপনারাও সচেতন হবেন।


মাঝে মাঝে আমরা আমাদের সমস্যা নিজেরাই সৃষ্টি করি:

mdherren-oil-2499156.jpg

Source


আমরা বাঙালিরা যখনই কোন সমস্যার সম্মুখীন হই তখনই সেই সমস্যাগুলোকে আরো বাড়িয়ে তুলি। কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো আরো বেশি মারাত্মক রূপ ধারণ করে। যখন আমরা না বুঝেই সেই সমস্যার কথা চিন্তা করে অনেক বেশি অগ্রসর হই এবং বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করি। বর্তমানে দেশে জ্বালানি তেলের সংকর দেখা দিয়েছে। এটা চিন্তা করে কিছু মানুষ পরিমাণমতো জ্বালানি থাকার পরেও পাগলের মত জ্বালানি সংগ্রহ করছে। ফলশ্রুতিতে সেই সংকট আরো বেশি মারাত্মক রূপ ধারণ করছে।


আবার কিছুদিন আগে গ্যাসের সংকট দেখা দিয়েছিল। তখন সবাই বেশি বেশি করে সিলিন্ডার সংগ্রহে রেখে। আর এর ফলে সমস্যাগুলো আরো বেশি মারাত্মক হয়ে গিয়েছিল। আমরা আমাদের সমস্যাগুলো নিজেরাই সৃষ্টি করে ফেলি। কারণ নিজেরা নিজেদের ভালোর কথা চিন্তা করতে গিয়ে আরো বেশি বিপদ ডেকে আনি। যেই সংকট সামান্য ছিল সেটাকে আমরা অনেক বেশি বাড়িয়ে তুলি।


এরকম নানান রকমের জিনিস নিয়ে যখন দেশে সংকট দেখা দেয় তখন আমাদের কেনার আগ্রহ আরও বেড়ে যায়। আলু, পেঁয়াজ থেকে শুরু করে নানান রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর সংকট যখন দেখা দেয়। তখন আমাদের চাহিদা আরো বহুগুণ বেড়ে যায় তখন আমরা নিজেদের সংগ্রহের রেখে দেই। আগে আমরা যেই জিনিসগুলো অল্প পরিমাণে সংগ্রহ করতাম সেই জিনিসগুলোই পরবর্তীতে বেশি পরিমাণে সংগ্রহ করে রাখি।


যখন আমরা সবকিছু সহজভাবে নিতে পারব তখনই যেকোন সংকট মোকাবেলা করা সম্ভব হবে। আর সেই সংকটপূর্ণ সময় আমরা যদি আরো বেশি সংকটময় পরিবেশ তৈরি করি তাহলে সেটা আমাদের জন্যই খারাপ প্রভাব ফেলবে। আর নিজেদের প্রয়োজন অনুযায়ী সেই জিনিসগুলো সংগ্রহে রাখা উচিত। যাতে করে পরিস্থিতি স্বাভাবিকে ফিরে আসে এবং সংগ্রহ করতে পারি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 24.453621471561526 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 71319.74
ETH 2234.52
USDT 1.00
SBD 0.51