নিরাশার বালুচর||

in আমার বাংলা ব্লগ19 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। নিজের অনুভূতি গুলো সব সময় শেয়ার করার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু অনুভূতি বলে প্রকাশ করা যায় না। কারণ হৃদয়ে জমা কষ্টগুলো প্রকাশ করা সত্যি অনেক কঠিন। তবুও নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখব।


নিরাশার বালুচর:

stocksnap-dark-2567082.jpg

Source


আমরা ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। ছোট ছোট স্বপ্ন আমাদেরকে নতুন ভাবে বাঁচতে শেখায়। ছোট ছোট স্বপ্নগুলো আমাদেরকে ভালো থাকার অনুপ্রেরণা যোগায়। কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু কিছু মানুষের জীবনে স্বপ্ন দেখাটাই সবচেয়ে বড় ভুল। কারণ আমরা যখন স্বপ্ন দেখি আর নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাই তখনই কোন না কোন বাঁধা সামনে এসে দাঁড়ায়। আর সেই বাঁধা পার হওয়ার মতো সাধ্য আমাদের থাকে না।


তিল তিল করে গড়ে ওঠা স্বপ্নগুলো যখন শেষ হয়ে যায় তখন ভেতরটা একেবারে দুমড়ে মুছে যায়। সেই কথা আর ভাষায় প্রকাশ করা যায় না। ছোট্ট ছোট্ট চাওয়া গুলো মাঝে মাঝে পূর্ণতা পেলেও সেই পূর্ণতার মাঝে অনেক সময় অদৃশ্য এক ভয়ঙ্কর কালো ছায়া নেমে আসে। যেই ভয়ংকর কালো ছায়া আমাদের পূর্ণতাগুলোকে গ্রাস করে নেয়। কিংবা অপূর্ণতার কালো ছায়ায় ঢেকে দেয়।


মাঝে মাঝে বেঁচে থাকা সত্যি অনেক কঠিন হয়ে যায়। ছোট ছোট স্বপ্নগুলো যখন বারবার ভেঙ্গে যায় তখন বেঁচে থাকার অনুভূতিগুলো ফিকে হয়ে আসে। তখন চাইলেও আর ভালো থাকা যায় না। ভালো থাকার এই লড়াইটা সত্যিই অনেক কঠিন। নিজের সাথে নিজের লড়াই করে বাঁচাটা বড্ড বেশি কঠিন। নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয়। আর এই অসহায়ত্ব কাউকে বলে বোঝানোর মত নয়। শেষ হয়ে যায় ভিতরটা।


মানসিক এক অশান্তি আর নিজে সাথে নিজের লড়াই করতে করতে সত্যিই হাঁপিয়ে উঠেছি। জানিনা এর শেষ কোথায়। সৃষ্টিকর্তা আমাকে কষ্ট দিতে অনেক বেশি ভালোবাসেন। তাই তো বারবার কষ্টের মধ্যে ফেলেন। জীবনটা যেন একদম নিরাশার বালুচর হয়ে গেছে। আসা বলতে কোন কিছু অবশিষ্ট নেই। শুধু নিরাশা আর ধুধু বালুচর। সবকিছুর মাঝে বেঁচে থাকাটা অনেকটা মরীচিকার মতো হয়ে গেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 26.681445622898607 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.