জেনারেল রাইটিং-মানসিক সুস্থতার গুরুত্ব||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে ভালো লাগে। তাই মাঝে মাঝে লেখার চেষ্টা করি। তেমনি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখবো। আশা করছি সবার ভালো লাগবে।
মানসিক সুস্থতার গুরুত্ব:

Source
আমরা আমাদের শারীরিক অসুস্থতা গুলোকে সবসময় গুরুত্ব দেই কিন্তু আমাদের মানসিক অসুস্থতা গুলোর গুরুত্ব খুব একটা দেই না। মানসিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি সঠিকভাবে নিজের জীবন পরিচালনা করার জন্য পদক্ষেপ নেয় সর্বপ্রথম প্রয়োজন হল মানসিক সুস্থতা। একজন অসুস্থ মানুষ যেমন নানান রকমের সমস্যায় ভোগে তেমনি একজন মানসিক অসুস্থতায় ভোগা মানুষও নানান রকম সমস্যার মধ্যে পড়ে।
আমরা অনেক সময় মানসিক অসুস্থতা গুলোকে গুরুত্ব দেই না। অবহেলায় সেই সমস্যাগুলো কেউ উড়িয়ে দেই। কিন্তু সেই ছোট ছোট সমস্যাগুলোই আমাদেরকে একসময় হতাশায় ফেলে দেয়। আর সেই হতাশাগুলো আমাদের বেঁচে থাকা আর বেশি দুষ্কর করে ফেলে। হতাশা আর মানসিক চাপ আমাদের ভালো থাকাকে কেড়ে নেয়। অনেক সময় আমরা আমাদের সেই সমস্যা গুলো তুলে ধরতে পারিনা। আর সমাধান করতেও পারিনা।
মানসিক বিভিন্ন সমস্যা থেকে দেখা যায় দুশ্চিন্তা অনেক বেশি বেড়ে যায়। সেই সাথে অনিদ্রা কিংবা নানা রকমের জটিলতা দেখা দেয়। আর সেই জটিলতা গুলো আমাদের সাধারণ জীবনযাত্রায় অনেক বেশি ব্যাঘাত ঘটায়। ফলে আমরা ভালো থাকতে গিয়েও আর ভালো থাকতে পারি না। আসলে এরকম পরিস্থিতি গুলো আমাদের জীবনের উপর প্রভাব ফেলে। তাই মানসিক সুস্থতার উপর গুরুত্ব দেওয়াটা অনেক বেশি দরকার।
একটি সুস্থ জীবনের জন্য মানসিক সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই মানসিক অসুস্থতা গুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা উচিত। যাতে করে পরবর্তীতে বড় ধরনের কোন সমস্যা না দেখা দেয়। আসলে মানসিক অসুস্থতা ভেতরে ভেতরে একটি মানুষকেই শেষ করে দেয়। আর তার ভিতরের সমস্যাগুলো আরো বেশি বাড়িয়ে তুলে। তাই মানসিক সুস্থতার প্রতি গুরুত্ব দেওয়া উচিত এবং ভালো থাকা নিশ্চিত করা উচিত।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.76567073168129 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.