বিশ্বকাপ ফুটবল মানেই উৎসবমুখর পরিবেশ||

in আমার বাংলা ব্লগ10 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। সমসাময়িক বিষয় নিয়ে লিখতে আমার খুবই ভালো লাগে। তাই আজকে আমি বিশ্বকাপ ফুটবলের বিশেষ এই উৎসবমুখর পরিবেশ নিয়ে কি লিখতে চলে এসেছি। আশা করছি আমার লেখাগুলো পড়ে সবার ভালো লাগবে।


বিশ্বকাপ ফুটবল মানেই উৎসবমুখর পরিবেশ:

kelvinstuttard-football-2518982.jpg

Source


ছোটবেলা থেকেই দেখে আসছি যখন বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে যায় তখন ঘরে ঘরে নতুন টিভি কেনার আমেজ শুরু হয়ে যায়। টিভিতে বিভিন্ন রকমের ছাড় দেওয়া হতো তখন। দামের দিক চিন্তা না করে অনেকেই নিজেদের ঘরে নতুন টিভি নিয়ে আসতো। এটা যেন এক অন্যরকম আনন্দের সময় ছিল। সময়ের সাথে সাথে প্রযুক্তি উন্নত হয়েছে। তাই এখন বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল বিশ্বকাপ উপভোগ করছে। তবে শৈশবের সেই টিভি দেখা আর ফুটবল খেলা দেখার যে আনন্দটা ছিল সেটা এখনো মনে পড়ে।


ফুটবল খেলার প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ আর তাদের প্রিয় দলের জন্য বিভিন্ন রকম আয়োজন করার যে ব্যাপারটা সেটা সত্যিই অনেক বেশি ভালো লাগে। গতকাল জাপান এবং ব্রাজিলের যে খেলাটা ছিল সেটা সত্যিই অনেক বেশি উপভোগ্য ছিল। বিশেষ করে যারা ব্রাজিল সাপোর্টার ছিল তাদের জন্য এই খেলাটি অনেক বেশি চমৎকার ছিল। আসলে খেলা খুব একটা দেখা হয় না। তবে মাঝে মাঝে দেখতে ভালোই লাগে।


ছোটবেলায় যখন বিশ্বকাপ ফুটবল খেলার সময় আসত তখন টিভি বাহিরে বের করে দেওয়া হতো। যেহেতু ঘরে অনেক মানুষের জায়গা হতো না। তাই উঠোনে বসে সবাই একসাথে খেলা দেখতো। আর যখন গোল হত তখন সবাই একসাথে আনন্দ করে উঠতো। সেই অনুভূতিটা সত্যি অন্যরকমের। বড় হওয়ার সাথে সাথে হয়তো সবাই সেই অনুভূতিটা হারিয়ে ফেলেছে। তবে উৎসবের এই আমেজ সবার মাঝে বিরাজ করছে। সবাই বিশ্বকাপ ফুটবলের এই বিশেষ দিনগুলো উৎযাপন করছে।


সবাই নিজের পছন্দের দলকে সাপোর্ট করছে এবং পছন্দের দলের জার্সি পরিধান করছে। এই ব্যাপার গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন বাহিরে গেলেই এরকম দৃশ্য দেখা যায়। প্রিয় দলের জার্সি পড়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছে। আসলে এই উৎসবমুখর পরিবেশে সবাই উৎসবে মেতে উঠেছে। বিশ্বকাপ উৎসব যেন বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এমনকি পুরো বিশ্বজুড়ে অন্যরকমের উৎসব তৈরি হয়েছে। অবশেষে কোন দল বিজয়ী হবে আমরা কেউ জানিনা। তবে সব দলের জন্যই রইল শুভকামনা।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।