জীবনের গুরুত্বপূর্ণ সময় কাজে লাগানো উচিত||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি সময়ের গুরুত্ব নিয়ে কিছু কথা লিখব। আর জীবনের সব গুরুত্বপূর্ণ সময় গুলো কাজে লাগানো উচিত সেই বিষয়গুলো নিয়ে লিখবো। আশা করছি আমার লেখাগুলো সবার ভালো লাগবে।
জীবনের গুরুত্বপূর্ণ সময় কাজে লাগানো উচিত:

Source
কথায় আছে সময় নদীর স্রোতের মতো বয়ে চলে। সময় কারো জন্য কখনো অপেক্ষা করে না। আমরা এই কথাটি সবাই জানি কিন্তু সময়গুলোকে সঠিক কাজে লাগাতে পারি না। অনেক সময় আমরা ভাবি সময় তো অনেক আছে সেই সময় গুলো পরবর্তীতে কাজে লাগাবো। কিন্তু দেখতে দেখতে সময় গুলো কিভাবে যে কেটে যায় সেটা বুঝতেই পারি না আমরা। সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা হারিয়ে ফেলি নিজেদের স্বপ্নগুলো। যখন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয় তখনই আমরা স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারি।
অনেক সময় আমরা অবহেলায় সময় নষ্ট করে ফেলি। আর অবহেলায় সময় নষ্ট করে ফেলার পরে আমাদের স্বপ্নগুলো সেই অবহেলার মাঝেই হারিয়ে যায়। নতুনভাবে আর জেগে ওঠা হয়ে ওঠে না। নতুন ভাবে আর সেই সময়গুলো পাওয়া যায় না। স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকটা সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সময় আমাদের জন্য অপেক্ষা করে নেই। সময়ের গতিতে বয়ে চলেছে সময়।
হয়তো আমরা আমাদের চারপাশের এমন অনেক মানুষকে দেখতে পাই যারা নির্ঘুম রাত কাটাচ্ছে। স্বপ্ন পূরণের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে স্বপ্ন পূরণের জন্য তারা সময়ের প্রত্যেকটা মূল্য বুঝতে পারে। তারা প্রত্যেকটা সময়ের মূল্য দিতে জানে। তাদের এই সময়ের মূল্যটা হয়তো তাদের লক্ষ্য পূরণের মূল চাবিকাঠি। তারা যখন নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে বুঝতে পারলে তখনই তারা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে।
আমাদের প্রত্যেকের জীবনে হয়তো ছোট ছোট স্বপ্ন আছে। আর সেই স্বপ্নগুলো পূরণের জন্য আমরা যদি এখন থেকেই কাজে লেগে পড়ি তাহলেই হয়তো সময় গুলোকে সঠিক কাজে লাগাতে পারবো। আর সঠিক সময় অনুযায়ী যদি সময়ের সঠিক ব্যবহার না করতে পারি তাহলে কোন একটা সময় গিয়ে শুধু হতাশা জীবনে নেমে আসবে। আর সেই হতাশা থেকে বের হওয়া কঠিন হয়ে যাবে। তখন আর স্বপ্ন পূরণ করা হয়ে উঠবে না। তাই সবাইকে একটি কথাই বলতে চাই সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যেতে হবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
