জীবনের শেষ প্রান্ত খুঁজি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে লিখার চেষ্টা করি। তেমনি আজকে কিছু কথা লিখব। আশা করছি সবার ভালো লাগবে।
জীবনের শেষ প্রান্ত খুঁজি:

আমাদের এই খনিকের জীবনটা খুবই ছোট্ট। ছোট্ট এই জীবনে হয়তো ছোট ছোট আশা গুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে। বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায়। কিন্তু মাঝে মাঝে জীবন এতটাই কঠিন হয়ে পড়ে যে জীবনের শেষ প্রান্ত খুঁজে বেড়াই আমরা। মনে হয় যেন জীবনটা যখন শেষ প্রান্তে এসে দাঁড়াবে তখন বোধহয় একটু শান্তি পাওয়া যাবে। আমরা মাঝে মাঝে জীবনের কঠিন সময় গুলোর কাছে হেরে যাই। জীবনের কঠিন সময় গুলোর সামনে দাঁড়াতে কিংবা মুখোমুখি দাঁড়াতে সত্যি অনেক ভয় লাগে। মনে হয় যেন এ যেন এক কঠিন পরীক্ষা।
আমাদের এই ক্ষুদ্র জীবনে হয়তো আমরা খুব বেশি কিছু চাই না। তবুও মাঝে মাঝে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হয়। যেই পরীক্ষা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠতে হয়। আসলে জীবনটা যখন হাঁপিয়ে ওঠে তখন বেঁচে থাকার ইচ্ছে গুলো বিলীন হয়ে যায়। মনে হয় যেন জীবনের শেষ প্রান্তে পৌঁছাতে পারলে হয়তো বা শেষবারের মতো বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচা যেত। মন খুলে জীবনের শেষ প্রান্তের সময়টা উপভোগ করা যেত। মনে হয় যেন জীবনের শেষ প্রান্তের সময়টা অনেক বেশি আবেগময় হবে।
কঠিন সময় পাড়ি দিতে দিতে জীবন যখন হাঁপিয়ে উঠে কিংবা আমরা ক্লান্ত হয়ে যাই তখন মনে হয় জীবনের শেষ প্রান্তে দাঁড়ালে সব ক্লান্তি দূর হয়ে যাবে। জীবনের শেষ প্রান্তে এসে আমরা আবারও একটু স্বস্তি পাবো। যে স্বস্তি আমাদের ভালো রাখবে কিংবা চিরতরে সব অশান্তি, দুঃখ, কষ্ট কিংবা গ্লানি দূর হয়ে যাবে। সেই দিনটার অপেক্ষায় হয়ত আমরা প্রতিনিয়তই হাঁপিয়ে উঠি।মাঝে মাঝে মনে হয় কেন যে তাড়াতাড়ি সেদিনের দেখা পাওয়া যায় না সেটা ভেবেও কষ্ট লাগে।
জীবনের শুরুটা হয়তো সেভাবে উপভোগ করা হয়ে ওঠেনি। তাই জীবনের শেষ প্রান্ত টাকে উপভোগ করার প্রবল ইচ্ছা বারবার যেন মনের মাঝে উঁকি দিয়ে যায়। মনে হয় যেন সেই দিনটি আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হবে। মনে হয় যেন জীবনের শেষ প্রান্তের সময় গুলো অনেক বেশি ভালো কাটবে। শেষ হয়ে যাবে ভেতরের সব কষ্ট গুলো। বিলীন হয়ে যাবে অগোছালো জীবনের এলোমেলো সব চিন্তা গুলো। হয়তো একটু ছুটি মিলবে জীবনের থেকে কিংবা বাস্তবতার থেকে। হয়ত একটু পরিত্রাণ পাব এই কঠিনতম সময় থেকে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
