জেনারেল রাইটিং-ভয়ংকর প্রতারণার ফাঁদ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। সচেতনতা মূলক পোস্টগুলো সবার মাঝে শেয়ার করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি সচেতনতা তৈরি করার এবং সেই বিষয়গুলো তুলে ধরার। তেমনি আজকে একটি পোস্ট সবার মাঝে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।
ভয়ংকর প্রতারণার ফাঁদ:

চারপাশে যেনো প্রতারণার ফাঁদ পেতে রেখেছে মানুষরূপী কিছু অমানুষরা। বিভিন্ন সেক্টরে এসব মানুষগুলো এমন ভাবে ছড়িয়ে রয়েছে আমরা তোদেরকে চিনতে পারিনা। মানুষরূপী অমানুষগুলো সব সময় মানুষের সরলতা নিয়ে খেলে। তাদের বিশ্বাস নিয়ে খেলে। তেমনি একটি ঘটনা ঘটেছে আমার এক প্রতিবেশীর সাথে। আমার প্রতিবেশী লোকটি যেহেতু বয়স্ক লোক তাই তিনি খুব সহজেই প্রতারিত হয়েছেন। সত্যি কথা বলতে এরকম প্রতারণার শিকার হওয়া অনেক বেশি দুঃখজনক ব্যাপার।
হঠাৎ করে আমার সেই প্রতিবেশীর কাছে ফোন আসে যে তার ছেলে রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। খুব সম্ভবত সে হার্ট এটাক করেছে। আমার সেই বয়স্ক প্রতিবেশী নিজের ছেলের কথা শুনে দিশেহারা হয়ে পড়ে। কি করবে কিছুই ভেবে পায়না। তখন তিনি বলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে। লোক গুলো চালাকির সাথে বলে আমরা হসপিটালে নিয়ে যাব কিন্তু আমাদের কাছে কোন টাকা নেই। অবশেষে বাধ্য হয়েই সেই লোকটি তার ছেলেকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সাথে সাথেই টাকা পাঠিয়ে দেয়।
কিছুক্ষণ পরে আবারো ফোন আসে। তারা বলে তার ছেলেকে হসপিটালে নেওয়া হয়েছে সেখানে প্রায় 5000 টাকার মত প্রয়োজন। অবশেষে ধীরে ধীরে তার কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। লোকটি কাউকে ফোন দিয়ে ঘটনাটি জানাবে এরকম সময় পর্যন্ত দেয় না। বৃদ্ধ লোকটি নিজের ছেলেকে বাঁচানোর জন্য কিংবা সুস্থ করার জন্য দৌড়াতে থাকে এদিক ওদিক। টাকা সংগ্রহ করে পাঠিয়ে দেয় দ্রুতই। যেহেতু বৃদ্ধ লোকটির ছেলেটি একটি ট্রেনিংয়ে ছিল তাই সে ছেলেটির সাথে যোগাযোগ করতে পারছিল না। ফোন বন্ধ ছিল।
প্রতারক চক্র অবশ্যই সবকিছু জানে। সেই জন্য সময়টা কাজে লাগিয়েছে যাতে বাসার কেউ ফোন করে জানতে না পারে যে সে সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছে কিনা। মাঝখান থেকে তারা বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। আসলে এরকম প্রতারক মানুষগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আমাদের অবস্থান সম্পর্কে জেনে এরপর আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে। যাতে আমরা তাদের প্রতারণা ধরতে না পারি। সেই সাথে আমরা তাদেরকে বিশ্বাস করে ফেলি। তাই সবাইকে সচেতন হতে হবে এবং এইসব প্রতারক থেকে দূরে থাকতে হবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
