ট্রেন জার্নির অভিজ্ঞতা||

in আমার বাংলা ব্লগ11 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। মাঝে মাঝে নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করতে ভালো লাগে। আবার কিছু কিছু অভিজ্ঞতার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন। তাই তো আজকে একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।


ট্রেন জার্নির অভিজ্ঞতা:

antriksh-india-771288_1920.jpg

Source


ট্রেন জার্নি করতে আমার ভালোই লাগে। ট্রেন জার্নি অনেকের কাছে পছন্দের। আসলে আমরা যারা ট্রেন জার্নি করতে পছন্দ করি তারা বাসে জার্নি করতে অনেকটা ভয় পাই। আমার কাছে কেন জানি ট্রেন জার্নি করতে গিয়ে মনে হয় অনেকটা নিরাপদে গন্তব্যে চলে যাচ্ছি। যদিও ট্রেন জার্নিতে ঝুঁকে একটু কম। তবে ট্রেন বিলম্ব বেশি। কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম। আর রংপুর থেকে ঢাকা যাওয়ার জন্য যে ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম সেখানে আমাদেরকে প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।


রংপুর এক্সপ্রেস ট্রেন মোটামুটি ৫ ঘন্টা লেটে ছেড়েছে। যেটা আমাদের জন্য সত্যিই অনেক ভোগান্তির কারণ ছিল। ৫ ঘন্টা ধরে প্লাটফর্মে অপেক্ষা করাটা সত্যি অনেক বেশি কষ্টের ছিল। আসলে আমরা অনেক সময় চেষ্টা করি নিরাপদে গন্তব্যে পৌঁছার জন্য ট্রেন ভ্রমণ করার। ট্রেন ভ্রমণ যেমন নিরাপদ তেমনি অন্য দিক থেকে চিন্তা করলে অনেকটা সময় সাপেক্ষ। একদিকে যেমন ট্রেনে ভ্রমণ করতে অনেক বেশি সময় লাগে অন্যদিকে যখন ট্রেন নির্দিষ্ট টাইমে না আসে তখন আরো বেশি খারাপ লাগে।


যেহেতু আমরা অনেকজন মিলে একসাথে গিয়েছিলাম তাই দীর্ঘ সময় স্টেশনে কাটানোর সময় গুলো বেশ ভালোই কেটেছে। তবে পাঁচ ঘন্টা স্টেশনে কাটানোটা খুব একটা সহজ ছিল না। আমরা পারছিলাম না বাসায় ফিরে যেতে পারছিলাম না অপেক্ষা করতে। এরকম এক পরিস্থিতিতে পড়েছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। যদিও সবার সাথে গল্প আড্ডায় সময় কেটে গেছে। তবে ক্লান্ত হয়ে গিয়েছিল সবাই।


মাঝে মাঝেই নাকি এরকম ট্রেন লেটে আসে। তবে সব সময় হয়তো এমনটা হয় না। মাঝে মাঝে যখন এমনটা হয় তখন অনেকটা ভোগান্তির মধ্যে সময় কাটে। তবে সব দিক থেকে বিবেচনা করলে ট্রেন ভ্রমণ টাই আমার কাছে বেস্ট মনে হয়। সময় বেশি লাগে এটা ঠিক আছে। তবে একদম নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু ভয়ের বিষয় হলো সাবধানে জিনিসপত্র রাখতে হয়। ট্রেনে চোর ছিনতাইকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আর এসব মানুষদের থেকে সাবধানে থাকা খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক আমি চেষ্টা করেছি আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার। আশা করছি আপনারাও বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।