" ফুলের সুবাস আর ভোরের আলোর মুগ্ধতায় "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
ফুলের সুবাস আর ভোরের আলোর মুগ্ধতায়ঃ
বন্ধুরা,আজ এসেছি নতুন কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিতে।আমরা যারা ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস করেছি আমরাই কিন্তু ফুলের সুবাস আর ভোরের আলোর মুগ্ধতায় মুগ্ধ হই বার বার।আমি যেহেতু প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি তাই প্রকৃতির সৌন্দর্য আমি প্রতিদিনই উপভোগ করে থাকি।ভোরের আলোয় সবকিছুই নতুন মনে হয়।পাখির ডাক,ফুলের সুবাস আমাকে মুগ্ধ করে তোলে।
প্রকৃতির অপার সৌন্দর্য যে একবার দেখে তার মন বার বার সেই সৌন্দর্য কে দেখার ইচ্ছে জাগায় মনে।খুব ভোরে ঘুম থেকে উঠে আমি যখন বাড়ির চৌকাঠ পেরিয়ে বাইরে বের হই তখন চারিপাশে নিরবতা আর প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে।ঘুম থেকে এতো ভোরে উঠার যে অলসতা তা নিমিষেই কেটে যায়।আমি নিজের একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য ব্যস্ত হয়ে পরি।হে বন্ধুরা,গুরুত্বপূর্ণ কাজটি হলো হাঁটাহাঁটি করা।এতো ব্যস্ত থেকেও প্রকৃতির সৌন্দর্য কে দেখে নিজের চোখকে সেদিক থেকে সরাতে পারিনা।তাই প্রকৃতির সৌন্দর্য আমি হাঁটতে হাঁটতে ই মোবাইল বন্দি করে নেই।
তখনও কেউ ঘুম থেকে উঠেনা।আর উঠলেও বাড়ির মধ্যে থাকে।এখানে ভোরে হাঁটাহাঁটি খুব কম লোকই করে।আমি সচেতন তাই আমি প্রতিদিন সকালের হাঁটা বন্ধ করিনা।ঢাকায় যখন ছিলাম তখন বেশী মানুষ সকালে হাঁটতে বের হতো।এখানে তেমনটা চোখে পরে না।সকালে হাঁটা অনেক বেশী লাভজনক।কেননা,সকালে মানুষ কম প্রকৃতির সৌন্দর্য বেশী।একদিকে যেমন হাঁটা যায় তেমনি প্রকৃতির সৌন্দর্য দুচোখ ভরে অবলোকন করা যায়।
হাঁটতে হাঁটতে সূর্য মামা উঁকি দিতে শুরু করে আকাশে।কখনও আধা ঘন্টা কখনও বা এক ঘন্টা হাঁটা হয়।এতোটা সময় নিজেকে সময় দেয়া মানে নিজের সাথে সময় কাটানো।এটা ও ভীষণ জরুরী ভালো থাকার জন্য। প্রতিটি মানুষের উচিত নিজের জন্য কিছু সময় বের করা।একান্তে নিজের সাথে কাটানো সময় গুলো সুখ বয়ে আনে।
নিজেদের গাছের কামিনী ফুলের সুবাস আমাকে মুগ্ধ করে।আমি মুগ্ধ হয়ে যাই প্রকৃতির সৌন্দর্যে।ভোরের আলো ছড়িয়ে পরে চারিদিকে,তখন সকাল হয় আর চারিদিকে লোকজনের কলরব শুরু হতে থাকে।আর আমার ও প্রকৃতির সাথে কাটানো সময়ের অবসান ঘটে।আবার ও অপেক্ষার পালা নতুন একটি ভোরের আলো দেখার।
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।









