বান্দরবান ভ্রমন: সাঙ্গু নদীর সৌন্দর্য-১ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৯ এপ্রিল, শনিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদীর সৌন্দর্য - ১ ম পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।
আমি বান্দরবান ভ্রমণের গত পর্বে আপনাদের সাথে থানচি নৌকা ঘাট থেকে রেমাক্রির উদ্দেশ্যে রওনা দেওয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই পর্বে আমি বান্দরবান ভ্রমণে সাঙ্গু নদীর সৌন্দর্যের প্রথম পর্ব শেয়ার করবো। আমাদের সবার জন্যই বান্দরবান ভ্রমন অনেক রোমাঞ্চকর ছিল। তার ভেতরে সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করা ছিল অনেক চমৎকার।
সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য দেখে আমরা সবাই মোহিত হয়েছিলাম। সাঙ্গু নদী সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। সাঙ্গু নদী আয়তনের দিক দিয়ে খুব একটা বড় না কিন্তু দৈর্ঘ্যের দিক দিয়ে বেশ ভালই বড়। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকান পর্বত থেকে সাঙ্গু নদীর উৎপত্তি।
এই নদী বাংলাদেশের বান্দরবানের পাহাড়ি অঞ্চল দিয়ে প্রবেশ করে তারপর এটা বান্দরবান শহর বোয়াংছরি, থানচি, রুমা সহ বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সাঙ্গু নদীর দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার এবং অববাহিকার আয়তন ৩২০০ বর্গ কিলোমিটার।
সাঙ্গু নদী বান্দরবানে যেহেতু পাহাড়ি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে তাই এই নদীর রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কখনো প্রচন্ড স্রোত আবার কখনো শান্ত। তবে আমার কাছে এই নদীটির সৌন্দর্য অনেক বেশিই ভালো লেগেছে। সাঙ্গু নদীর সবুজ জলরাশি আর পাহাড়ি সবুজ গাছপালায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাওয়া লাগে।
সাঙ্গু নদী দিয়ে নৌকাতে করে রেমাক্রি যাওয়ার সময়ে আমরা অনেক সুন্দর যে, সাক্ষী হয়েছিলাম। এখানকার পাহাড়িদের করা সাঙ্গু নদীর পাড়ের চাষাবাদ বেশ ভালোই লেগেছিল আমাদের কাছে। এই সবুজ চাষাবাদের খেত দেখে মনে হচ্ছিল আমরা সুইজারল্যান্ড এর কোন সবুজ ঘাসের মাঠ দেখছি।
সাঙ্গু নদীর প্রত্যেকটি সৌন্দর্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা যতই সাঙ্গু নদীর সামনের দিকে যাচ্ছিলাম ততই বেশি স্রোত দেখতে পাচ্ছিলাম। সাঙ্গু নদীর যেসব জায়গাগুলোতে গভীরতা কম সেখানে স্রোত বেশি আর যেসব জায়গাগুলো গভীরতা বেশি সেখানে স্রোত একটু কম।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon














Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1913661036064067725?t=2l8fKqYBl58X0sRDv5VyuQ&s=19
https://x.com/aongkonbd/status/1913662374265119077?t=F-I91wqKdDw050hUaioiwA&s=19
https://x.com/aongkonbd/status/1913662982590181476?t=am_chRZsOwcbbBkunGXewQ&s=19
https://x.com/aongkonbd/status/1913663601359151493?t=E2lgbqQsoBlU4SRAA56zuA&s=19
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
বান্দরবান ভ্রমণের সাঙ্গু নদীর সৌন্দর্যের এই প্রথম পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালই লাগছে৷ আপনি আজকের এই সুন্দর পোস্টের মধ্যে যে ভাবে সবকিছু এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি এই পোস্টের মধ্যে যেভাবে খুব সুন্দরভাবে সবকিছু শেয়ার করেছেন তা আমার অনেক পছন্দ হয়েছে৷ এখানে আপনি একের পর এক সবকিছু একেবারে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
বান্দরবানের সাঙ্গু নদী অপরূপ সৌন্দর্যের প্রথম পর্ব আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। সামনের ভাষায় মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য।