ভালোবাসার বয়স

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় খুব কম একটিভ। কারণ বিভিন্ন কাজ কিংবা ইত্যাদি কাজ করতে করতে আসলে সোশ্যাল মিডিয়া খুব একটা ঘাটাঘাটি করা হয় না। কিন্তু গতকাল একটু অবসর সময় সোশ্যাল মিডিয়া চালানোর সময় খুব সুন্দর একটি জিনিস আমার চোখের সামনে আসে। তো আমি ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। কারণ জিনিসটা আমার এতো বেশি কিউট লেগেছে, যা বলার বাইরে।

ব্যাপারটি হলো একজন ১০০ বছর বয়স্ক লোক তার বউয়ের জন্মদিনের জন্য কার্ড লিখছে। অর্থাৎ উইশ করার জন্য বিভিন্ন ছোট ছোট নোট এর মতোন লিখছে। যেগুলো পরবর্তীতে উনি একসাথে করে ওনার বউকে গিফট দেবেন। আসলে এটা হয়তো সকলের চোখে কিংবা মোটামুটি অন্যদের চোখে খুব সামান্য ব্যাপার বলে মনে হতে পারে। কিন্তু এটা আমার কাছে মোটেও সামান্য ব্যাপার বলে মনে হয়নি। কারণ এই বয়সে এসেও যে তার ভালোবাসার মানুষের জন্য, যে তার ভালোবাসার নারীর জন্য এতোটাই এফোর্ট দিচ্ছে। সেটা কখনোই সামান্য কিছু হতে পারে না।

কারণ কতো কতো মানুষ রয়েছে, যারা ভালোবাসার জন্য আসলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে। তারা জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এই ভালোবাসার অপেক্ষায় থাকে। আর কেউ যখন এটা পেয়ে যায়। কিংবা আমরা যখন চোখের সামনে দেখি তখন সত্যিই মনে মনে কোথাও যেনো একটা হিংসে কাজ করে। আর হিংসাটা অবশ্যই খারাপ কিছুর জন্য নয়। কারণ যারা এই নির্ভেজাল ভালোবাসা পায়, যারা এই নিঃস্বার্থ ভালোবাসা পায়। তারা সত্যি খুব সৌভাগ্যবান বলা চলে। কারণ ভালোবাসার কোনো বয়স হয় না।আর এটা ওই আসল ভালোবাসা পাওয়া মানুষগুলো খুব ভালো করে বুঝতে পারে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67646.57
ETH 1956.30
USDT 1.00
SBD 0.38