অস্থিরতা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অস্থিরতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আমাদের সব কাজ ধৈর্য ধরে করতে হবে। আমরা যদি কোন কাজ করতে গিয়ে অস্থির হয়ে যাই তাহলে কিন্তু আমাদের দ্বারা সেই কাজটি ভালোভাবে কখনো সম্পূর্ণ হবে না। অর্থাৎ কোন কাজ করতে গেলে আমাদের সর্বপ্রথম ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবং কোন ধরনের সমস্যা হলে সেই সমস্যাটা অবশ্যই স্থির ভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। কেননা কোন কিছুর সময় যদি আমরা স্থির না থেকে অস্থিরতার মাঝে সময় কাটাই এবং কাজটি করার চেষ্টা করি তাহলে কিন্তু সেই কাজগুলো কখনো ঠিকঠাকভাবে সম্পন্ন হবে না। আসলে সকল কিছু আমাদের ভেবেচিন্তে অবশ্যই করা উচিত। কেননা ভাবনা চিন্তা ছাড়া যদি আমরা কোন কাজ করতে যাই তাহলে এই কাজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সমস্যার দেখতে পাবো।
এই পৃথিবীতে যারা স্থির মস্তিষ্ক নিয়ে এবং স্থির চিন্তাভাবনা নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারাই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। একটা কথা আমাদের মাথায় রাখতে অবশ্যই হবে যে আমরা যদি কোন কাজ স্থির ভাবে না করে দুরন্ত মস্তিষ্ক নিয়ে করার চেষ্টা করি তাহলে আমাদের কাজের ছোট ছোট বিভিন্ন ধরনের ভুল থেকে যাবে। আর কাজের মধ্যে যদি ছোট ছোট ভুল থেকে যায় তাহলে সেই ভুলগুলো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে এবং পরবর্তীতে সেই কাজটা একদম নষ্ট হয়ে যাবে। এই পৃথিবীতে যারা ধৈর্য নিয়ে কাজ করেছে তারা অবশ্যই জীবনে বড় হয়েছে এবং তাদের এই কাজকর্ম দেখে যদি আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমরাও কিন্তু সবকিছুকে জয়ী হব।
এই পৃথিবীতে সব কিছু কিন্তু ধৈর্যের জন্য মানুষ জয় করতে পারে এবং যেসব মানুষের ধৈর্য যত বেশি হয় তারা কিন্তু তত সামনের দিকে এগিয়ে যেতে। কেননা ধৈর্য ছাড়া আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অনেক লোক আছে যারা সব সময় কাজের ক্ষেত্রে অস্থিরতা দেখায় এবং মনে করে যে তাদের অনেক বেশি কাজ পড়ে আছে তাই সেই কাজটি তাদের দ্রুত করতে হবে। আসলে একসাথে যদি অনেক বেশি কাজ করতে চান তাহলে একটা জিনিস আপনি সবসময় লক্ষ্য করবেন যে আপনার দ্বারা কোন কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না। অর্থাৎ প্রত্যেকটি কাজ আপনি অর্ধেক করে ছেড়ে দেবেন এবং এর ফলে কিন্তু একটিও কাজ সঠিকভাবে যেহেতু সম্পন্ন হবে না তাই আপনার কাজের প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমতে শুরু করবে।
আর যদি আপনি স্থির ভাবে একটি কাজ মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই কাজটি এক দিক থেকে যেমন দ্রুত করতে পারবেন ঠিক অন্য দিক থেকে সেই কাজটি একদম নিখুঁতভাবে সম্পন্ন হবে। আর এজন্য আমরা একটা জিনিস অবশ্যই মাথায় রেখে চলবো যাতে করে আমাদের কোন কাজে কোন ধরনের ত্রুটি না থাকে সেজন্য সবসময় স্থির অবস্থায় আমরা কাজ করার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা একসময় সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারবো। আর মানুষের এই স্থির মন-মানসিকতার জন্য এক একজন মানুষ একেক ধরনের অবস্থায় অবস্থান করে। কেননা যারা যত বেশি ধৈর্য সহকারে স্থির ভাবে কাজ করতে পারে তারাই কিন্তু অন্যান্য মানুষ অপেক্ষা সব সময় সামনের দিকে এগিয়ে থাকে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
