পৃথিবীর সব সুখ হোক মায়ের

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে আমার কিছু চিন্তা ভাবনা হয় যে চিন্তা ভাবনা গুলো মোটেও উদ্ভট নয়। অর্থাৎ যে চিন্তা ভাবনা গুলো খুব বেশি পবিত্র। নিজের উদ্ভট চিন্তা ভাবনা গুলো যেমন আপনাদের সাথে শেয়ার করা হয়। ঠিক তেমনটাই মাঝেমধ্যে নিজের পবিত্র কিংবা নিজের ভালো ব্যাপারগুলো শেয়ার করতে ইচ্ছা করে। কারণ মানুষ হিসেবে যে খুব ভালো নয়, তা তো আমি নিজেই জানি। কিন্তু মানুষ হিসেবে যে খুব খারাপও নয়, সেটাও আমি জানি।

মাঝেমধ্যে এই যে নিজের এতো কাজ, নিজের এতো কিছু নিয়ে যখন বিবেচনা করি। তখন মনে হয় যে সব কিছুর জন্যে যে শুধুমাত্র নিজের জন্যই করছি তা নয়। অর্থাৎ সবকিছুর জন্যেই যে শুধুমাত্র আমি নিজেকে চিন্তা করছি, তা নয় আমার চিন্তা ভাবনা যদি আপনারা শুনতে চান। তাহলে আমার আসলে চিন্তা ভাবনা জুড়ে, বেশিরভাগ জায়গা জুড়ে থাকে আমার মা এবং আমি মনে করি এটা সকলের ক্ষেত্রেই একই। হঠাৎ আমরা আসলে নিজেদেরকে যেমন ভালোবাসি। তার চেয়েও বেশি ভালোবাসি আমাদের মায়েদের। কারণ এই মা যদি আমাদের পৃথিবীর আলো না দেখাতো। তাহলে আমরা এই পৃথিবীতে কখনোই আসতাম না।

তাই মাঝেমধ্যে এটাই ভাবি, পৃথিবীর যতো সুখ রয়েছে সেই সব সুখ যদি আমার মায়ের হতো। তাহলে কতোই না ভালো হতো। কারণ ছোটবেলা থেকেই আমরা দেখি যে আমাদের মায়েরা আমাদেরকে নিয়ে অনেক বেশি কষ্ট করছে। আমাদেরকে নিয়ে আসলে তাদের কষ্টের শেষ নেই কিংবা স্ট্রাগল এর শেষ নেই। তাই আমার কাছে মনে হয় যে, উনাদের এই স্ট্রাগল উনাদের এই সব কিছুর শেষ আমরা করতে পারি। অর্থাৎ আমরা উনাদেরকে সুখ এনে দিতে পারি। তাই আমার জীবনের মূল একটি লক্ষ্য বলা চলে যে, আমরা যেনো আসলে আমাদের মায়েদের পৃথিবীর সকল সুখ এনে দিতে পারি।

ABB.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 10 months ago 

এটা সত্যি আমাদের জন্ম থেকে শুরু করে মা অনেক পরিশ্রম করে। আমাদের ভবিষ্যৎ কে সুন্দর করার জন্য মা অনেক কষ্ট করে। পৃথিবীর সব সুখ যদি মায়ের কাছে এনে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.046
BTC 63283.38
ETH 1826.14
USDT 1.00
SBD 0.52