স্বরচিত কবিতা-ভাবনা গুলোর নেই সীমানা
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

মনের এলোমেলো ভাবনা যেন এক অদৃশ্য নদীর স্রোত, যা কখনও শান্ত, কখনও উত্তাল। হঠাৎ করেই কোনো পুরোনো স্মৃতি ভেসে আসে, শৈশবের মাঠ, প্রিয় মুখ, কিংবা হারিয়ে যাওয়া কিছু কথা। আবার কখনও মন ভরে ওঠে অজানা ভয়, অনিশ্চয়তা আর দুঃখে। এই ভাবনাগুলো কোন নিয়ম মানে না, সময়-অসময়ে চলে আসে। একদিকে চাকরি, পরিবার, ভবিষ্যতের চিন্তা,অন্যদিকে জীবনের অর্থ, অস্তিত্বের প্রশ্ন। কখনও মনে হয়, সবকিছু থেমে যাক, একটুখানি নিরবতা আসুক। কিন্তু মনের ভাবনা থেমে থাকে না। এই এলোমেলো ভাবনার মধ্যেই আমরা খুঁজে পাই নিজেদের। কখনও তা হয়ে ওঠে সৃষ্টির উৎস, একটি কবিতা, একটি গল্প, কিংবা গভীর উপলব্ধির জন্ম। আবার কখনও এসব ভাবনার ভারেই ক্লান্ত লাগে, বিষণ্ন লাগে। তবুও, মনকে তো আটকানো যায় না। এই ভাবনাগুলোর মাঝেই জীবন, অনুভব, ভালোবাসা আর বেঁচে থাকার সার্থকতা খুঁজে পাওয়া যায়। মনের ভাবনা এলোমেলো বলেই হয়তো তা এত জীবন্ত, এত আপন। সেটাই আমাদের মানুষ করে তোলে,ভাঙে, গড়ে, আবার নতুন করে ভাবতে শেখায়। আর সেই রকমের কিছু কথা নিয়ে আমার আজকের কবিতা।
আমার ভাবনার নেই সীমানা,
কেবল করে আনা গোনা,
ভাবনায় আমার কত স্বপ্ন,
তাই তো মনে জাগে ফাগুন।।
ক্ষনে ভাবী পাখি হয়ে,
ঘুরে বেড়াবো দেশ বিদেশে,
চারদিকে বন্ধু পাবো,
ডানা মেলে উড়ে বেড়াবো।।
ক্ষনে ভাবী পুকুর হয়ে,
শীতলতায় ভরে দেবো,
আমার প্রেমে সবার দেহে,
ভালোবাসার ছোয়াঁ পাবে।।
ক্ষনে ভাবী আকাশ হয়ে,
মেঘের রাশি ছড়িয়ে দিয়ে,
মিশে যাবো সবার মাঝে,
শীতল ঠান্ডা বাতাস।।
ক্ষনে ভাবী বাতাস হয়ে,
সিগ্ধ সুবাস মাখিয়ে দিয়ে,
সবার কাছে সেরা হবো,
হাওয়ায় হাওয়ায় হারিয়ে যাবো।।
ক্ষনে ভাবী কালী হয়ে,
শূণ্য পাতার গল্প হয়ে,
সবার মাঝে রঙিন হবো,
ভালোবাসার কবিতাতে।।
আমার মতো এমন করে,
ভাবনা দিয়ে নিজে নিজে,
তোমরা যারা স্বপ্ন দেখ,
সবাই মিলে ঐক্য করো।।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

https://x.com/mahfuzanila95/status/1917933261646631243
https://x.com/mahfuzanila95/status/1917933443159331113
https://x.com/mahfuzanila95/status/1917934768509079916
https://coinmarketcap.com/community/post/357958363
আপনার কবিতাটি অপূর্ব সুন্দর হয়েছে, আমরা আমাদের কল্পনায় আমাদের বাস্তবের অপ্রাপ্তি গুলো সবকিছু প্রাপ্ত করতে পারি। তাই মাঝে মাঝে ভাবনা চিন্তার মাধ্যমে কল্পনায় বিরাজ করা ভালো। ভাবনা চিন্তায় আমাদের কোন সীমাবদ্ধ থাকে না তাই আমরা আমাদের ইচ্ছা মতো ভাবনার জগতে বহু দূর অব্দি যেতে পারি। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।