লাইফ স্টাইল পোস্ট- ঝাল ঝাল পানি পুরি খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার লাইফ স্টাইল পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

WhatsApp Image 2025-05-04 at 00.12.24_3491c3ef.jpg

মাঝে মাঝে আমদের মনটা কেমন যেন হয়ে যায়। মনে চায এদিক সেদিক ঘরে বেড়াতে। আর সেই সাথে কিছুটা আনন্দ উপভোগ করতে। কিন্তু চারিদিকের যে অবস্থা তাতে দূরে যাওয়ার কথা ও ভাবাও যায় না। তাই তো বেশ কদিন আগে বাহিরে গিয়েছিলাম যাতে করে একটু শান্তি পাই। মানে হঠাৎ মনে হলো একটু ঝাল ঝাল পানি পুরি খাওয়ার জন। কারন বেশ কদিন যাবৎ আমি নিজেই ভাবছিলাম পানি পুরি খাওয়ার কথা। যাই হোক রাতের আধাঁরে চলে তালতলা শপিং মলে।

WhatsApp Image 2025-05-04 at 00.12.24_ff492ff1.jpg

আমরা যখন পানি পুরি খাওয়ার জন্য শপিংমলে পৌঁছলাম তখন সেখানে বেশ ভিড়। কেন জানি পানি পুরির দোকান গুলো খালি পরে আছে। আমরা দূর থেকে দেখতে দেখতে গেলাম কোন দোকানের পানিপুরি বেশী ভালো লাগবে খেতে। তারপর আমাদের পছন্দের দোকান থেকে খাওয়ার জন্য মামাকে বানিয়ে দিতে বললাম। মামা বেশ যত্ন করে আমাদের পানি পুরি গুলো বানিয়ে দিতে লাগলো। আর সেই ফাকে আমি দু তিনটে ফটোগ্রাফি করে নিলাম। আপনাদের কে দেখানোর জন্য। আর মামাকে বললাম একটু ঝালটা বেশী দিতে।

WhatsApp Image 2025-05-04 at 00.12.23_f64d45d8.jpg

মামা ঝাল মরিচ দিয়ে বেশ যত্ন সহকারে আমাদের কে পানিপুরি বানিয়ে দিলো। আমরা বেশ মজা করে পানি পুরি খেয়ে নিলাম। আমাদের সবার কাছে পানিপুরি গুলো এতই ভালো লাগছিল যে আমরা মামাকে আরও এক প্লেট করে বানাতে বললাম। মামা তো খুশি হলো। এবার কিন্তু মামা পানি পুরির পরিমান বাড়িয়ে দিলো। আর ঝালও বেশী করে দিলো। আমরা ও বেশ মজা করে খেলাম। আমাদের কাছে বেশ ভালো লাগলো। তারপর আমরা মামা কে তার পাওনা মিটিয়ে দিয়ে বাসার দিকে চলে আসলাম।

WhatsApp Image 2025-05-04 at 00.12.24_abfdb816.jpg

কেমন হয়েছে আজ আমার লাইফ স্টাইল পোস্টটি। আশা করছি আপনাদের সবার কাছে আমার পোস্টটি পড়েও অনেক ভালো লেগেছে। সবাই ভালো ও সুস্থ থাকবেন সে পর্যন্ত আগামীতে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 10 months ago 

ঝাল ঝাল পানি পুরি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। আর এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এই ধরনের খাবারগুলো খেতে সবাই পছন্দ করে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63375.12
ETH 1831.92
USDT 1.00
SBD 0.50