মালয়েশিয়ায় আজ ৬৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হলিডে।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালা অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন আরও আর্টিকেল নিয়ে।
বন্ধুরা চলুন শুরু করা যাক আজ মালয়েশিয়ায় 69 তম স্বাধীনতা দিবস উপলক্ষে মূলত আজ আমাদের ছুটি আর এই ছুটির দিন বিকালে আমি একটু ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করি তাই বিকাল সাড়ে পাঁচটার পরে আসরের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে প্রথমে আমি বাড়ির সামনে এসে একটি সেলফি উঠায়।
শুধু হাঁটতে না হাঁটতে ই সামনের দিকটাকে একটি ছবি ওঠায় বিকালের সুন্দর আবহাওয়া এবং নরম বাতাসের সাথে যেন অন্যরকম একটি অনুভূতি কাজ করছিল নিস্তব্ধ আকাশ তবে বাতাস বইছে।
পড়ন্ত বিকেলে কিছু সময় ঘোরাঘুরি করলে মন আসলেই ভালো হয়ে যায় বিশেষ করে প্রকৃতির সাথে না মিশতে পারলে আপনার কোন কিছুই ভালো লাগবে না কাজের প্রতি মন বসবে না একটু সামনে আসতে দেখতে পেলাম যে ছোট্ট একটি বাচ্চা তার সাইকেল টা নিয়ে কে যেন করছে।
অচেনা একটি বাচ্চা তাকে আমি হাই দিলাম তবে সে যেন একটু ভয় পেয়ে গেল তারপরে দেখলাম সে দৌড়ে মায়ের কাছে যাচ্ছে তখন তার মাটা বলল যে ভয় পেয়ো না ওটা তোমার একটিংকেল হয় যাইহোক বাচ্চাটা আবারো তার জায়গায় এসে খেলা করতে শুরু করলো ছোট বাচ্চা দেখলে শৈশবের কথা মনে পড়ে যায় কত না এমন সময় পার করছি আমরা তার কোন ঠিক নাই।
আজ মানুষের স্বাধীনতা দিবস তাই প্রায় বাড়িতে বাড়িতেই তাদের জাতীয় পতাকা উত্তোলন করেছে। এটা অনেকেরই বাড়ির সামনে আমি দেখতে পাচ্ছি অনেকেই আবার বাড়ির ছাদের উপরে তাদের পতাকা লাগিয়েছে। মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকেই অনেক কিছুই পরিবর্তন হয়েছে উন্নত হয়েছে মালয়েশিয়ার অর্থনীতি এবং শিল্প কারখানা এর পাশাপাশি পড়াশোনার মান আইন-শৃঙ্খলের নিরাপত্তা খুবই কঠিন এদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে।
ঘোরাঘুরি শেষ করে সাড়ে ছয়টার দিকে আমি পাশের ছোট্ট একটি খেলার মাঠে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে একটি দোলনা ছেড়ে গিয়েছে সেটা ঠিক করার জন্য আমি প্রস্তুত গ্রহণ করছি তবে তার একটি লক হারিয়ে গিয়েছে এজন্য আমি সেটা ঠিক করতে পারি নাই।
এরপর বসে পড়লাম আর একটি স্প্রিং এর দোলনায় যেখানে দুইজন দুই পাশে বসে দোল খেতে হয় যাই হোক বিকালের এই ঘোরাঘুরি সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।
আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।








The article you wrote today on the occasion of Malaysia's Independence Day was beautiful. You have recorded your activities throughout the day in fluent language. However, if you had given some special moments of that day or some information about independence on the occasion of Independence Day, we could have learned a lot.
Anyway, your presentation is excellent, and I wish you success. #s34engagement.
Thank you so much for supporting me