কবিতা আবৃত্তি পোস্ট || অনেক কিছুই বুঝি আমি,শুধু বুঝতে দেই না

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1741801517732.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক নিভলু ভাইয়ের কবিতা মাঝেমধ্যে আমার পড়া হয় এবং উনার কবিতা পড়তে বেশ ভালোই লাগে। এই কবিতাটি ২/৩ দিন আগে নিভলু ভাইয়ের পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @nevlu123 ভাইয়ের লেখা "অনেক কিছুই বুঝি আমি,শুধু বুঝতে দেই না" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : অনেক কিছুই বুঝি আমি,শুধু বুঝতে দেই না
কবি : নিভলু ভাই
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


অনেক কিছুই বুঝি আমি,
শুধু বুঝতে দেই না।
সময় মত যেটা চাই,
সেটাই শুধু পাই না।

সহজ সরলতা মানে,
বোকামি নয়।
সহজ সরলতাই আসলে,
ভালো মানুষের পরিচয়।

ভালো মানুষ খুঁজে পাওয়া,
সহজ কথা নয়।
মুখে মধু অন্তরে বিষ,
তারা কখনো ভালো মানুষ নয়।

এই জগতে ভালো মানুষ,
পাওয়া বড় দায়।
ভালো মানুষ হারিয়ে ফেললে,
করবে হায় হায়।

ছোট এই পৃথিবীতে,
আছে কত মানুষ।
হরেক রকম মানুষের ভিড়ে,
আসল মানুষ ফানুস।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৩.৩.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250313_112413917.jpg

 last year 
 last year 

নেভলু ভাইয়ের লেখায় চমৎকার কবিতাটি এর আগে তো আমার চোখে পড়েনি। কবিতাটি তো চমৎকার লিখেছেন ভাই। কবিতার মধ্যে বাস্তবিক ব্যাপারগুলো দারুন ভাবে ফুটে উঠেছে। নেভলু ভাইয়ের লেখা চমৎকার কবিতাটি আপনি সুন্দর করে আবৃতি করেছেন। অসাধারণ ভাইয়া।

 last year 

নিভলু ভাই আসলেই দারুণভাবে কবিতাটি লিখেছেন। এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি কবিতা আবৃত্তিতে সেরা ভাই। খুব অসাধারণ কণ্ঠে এই কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার গলায় কবিতাটি শুনতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। মনে হলো আমার কবিতাটি পূর্ণতা লাভ করেছে। অসাধারণ আবৃত্তি করেছেন ভাই। অনেক অনেক ভালোবাসা রইলো ভাই ভালো থাকবেন।

 last year 

চেষ্টা করেছি কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করতে। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

💓💕♥️💞

 last year (edited)

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই নেভলু ভাই এর এই চমৎকার কবিতাটি সিলেক্ট করে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। নেভলু ভাইয়ের কবিতার পোস্ট টি আমার পড়া হয় নি, তবে আপনার পোষ্ট এ কবিতাটিও পড়ে নিলাম সাথে আপনার চমৎকার আবৃত্তিও শুনে নিলাম। কবিতার কথাগুলোর সাথে আমিও ১০০ ভাগ একমত।

 last year 

এই কবিতার কথাগুলো একেবারে যুক্তিসঙ্গত। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

নিভলু ভাইয়ের লেখার চমৎকার একটি কবিতা- অনেক কিছুই বুঝি আমি,শুধু বুঝতে দেই না কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আবৃত্তি করে আমাদেরকে শোনাবেন।আপনার কন্ঠে কবিতার আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনি এমনিতে চমৎকার কবিতা আবৃত্তি করেন। আজকে আপনি আমাদের প্রিয় নিভলু ভাই এর চমৎকার কবিতাটি আবৃত্তি করেছেন। আসলে কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য ও সাহস দুটো লাগে। আর আপনি ধৈর্য এবং সাহস নিয়ে অনেক কিছুই বুঝি আমি,শুধু বুঝতে দেই না কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে কভার করেছেন।

 last year 

আসলেই ধৈর্য ছাড়া কবিতা আবৃত্তি করা যায় না। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এক সপ্তাহে আপনি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেন আর এই জন্য আপনার দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এইভাবে যদি প্রতিনিয়ত কবিতা আবৃত্তি করতে থাকেন তাহলে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করতে সক্ষম হবেন।

 last year 

আমি চেষ্টা করছি নিয়মিত কবিতা আবৃত্তি করতে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.053
BTC 72298.15
ETH 2122.88
USDT 1.00
SBD 0.50