Better Life with Steem|| The Diary Game||05-03-25|| আবার বাড়ি এলাম ||

in Incredible India11 months ago
1000006853.jpg

Hello,

Everyone,

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে ভালো থাকাটা নির্ভর করে পরিস্থিতির উপর। কোথাও বের হলে খুব চিন্তা হয় যে সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারবে কিনা।

কিছুদিন থেকে খুব ব্যস্ততার ভিতরে দিনগুলো পার করছি । শরীরটা তেমন ভালো না । দেবরের বড় মেয়ের বিয়ে তাই আমাদেরকে গ্রামের বাড়ি যেতে হবে । গ্রামের বিয়ে বাড়িতে যাওয়া মানে অনেক প্রস্তুতির বিষয় থাকে। শপিং করা ,মেয়েকে নিয়ে কলেজ যাওয়া এবং বাসার কাজ গুলো গুছিয়ে রেখে যাওয়া ।

1000006862.jpg1000006874.jpg

বাড়িতে সাত দিনের মত থাকা হবে , বিয়ের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হবে এবং তার সাথে একটু সাজুগুজু করতে হবে । কোথাও বেড়াতে গেলে মেয়েদের ব্যাগটি বেশি ভারী হয় । মা মেয়ের জন্য বড় টলি ব্যাগ নিলাম । আর আর্মি বাবুর ছোট্ট একটি ব্যাগে তার সবকিছু ধরে গেল । মেয়েদের সবকিছু একটু বেশি দরকার ।

সমস্ত কাজ এক হাতে গুছিয়ে নিতে রাত ১টা বেজে যায় ।যাই হোক আজ আমরা গ্রামের বাড়িতে যাব তাই খুব সকালে উঠতে হলো । সকাল সাতটার বাসের টিকিট কাটা হলো । আমরা সকাল ছয়টায় বাসা থেকে বেরিয়ে পড়লাম। নির্দিষ্ট সময় গাড়ি আসলো এবং আমরা আমাদের নির্দিষ্ট আসনে বসে গেলাম।

আমাদের আসন ছিল B-1,C-1,2 । যখন দেখলাম B-1 এর পাশের আসনটি ফাঁকা রয়েছে তখন আমার চিন্তা শুরু হল।কোন যুবতী মেয়ে ফাঁকা আসনটিতে যদি বসে তখন তা দেখতে আমার একদমই ভালো লাগবে না ।মেয়েরা সবকিছু শেয়ার করতে পারে কিন্তু নিজের প্রিয় মানুষের পাশে অন্য কাউকে বসা তা কখনো শেয়ার করতে পারেনা । যখন দেখলাম একজন ভদ্র বৃদ্ধ মহিলা বসলেন তখন চিন্তা মুক্ত হলাম। কিছু মনে নিবেনা ,মজার ছলে বললাম।

1000006887.jpg

আমরা সকাল দশটা ২৫ মিনিটে বাড়িতে এসে পৌঁছাই। রাস্তায় কোন জ্যাম ছিল না এবং ড্রাইভার মামা খুব সুন্দর ভাবে চালিয়েছে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে বাড়িতে আসি বাড়িতে। ইতিমধ্যে সবকিছুর আয়োজন চলছে । ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে আমি কাজে লেগে পরলাম।

1000006836.jpg1000006867.jpg

বিয়ে মানে আনন্দ, এখানে যেমন দুটি পরিবারের অনুষ্ঠান তেমনি দুটি পরিবারের আত্মীয়-স্বজন ,পাড়া প্রতিবেশী একত্রিত হয় ।যাদের অনেকদিন দেখা হয় না তারা এই অনুষ্ঠানের অংশগ্রহণ করায় তাদের সাথে দেখা হয় ।সব থেকে মজার বিষয় ,আমি শাশুড়ি হয়ে গেলাম এবং অনেকগুলো নাতি-নাতনি পেলাম । সবাই অনেক মজার ছলে আমরা কাজগুলো করছি।
আজকে গায়ে হলুদ ছিল মেয়ের ।

আমার দায়িত্ব ছিল হলুদের জন্য সবকিছু আয়োজন করা। অনেক অতিথি আসলেন।রান্নার জন্য ২জন মহিলা রেখেছেন তারপরও পরিবেশন আমাদের করতে হয়। অনেক নতুন নতুন অতিথি আসলেন। কলকাতা, শিলিগুড়ি, শিবচর ,খুলনা , অন্যান্য এলাকা থেকে আত্মীয়-স্বজন এসেছেন।

1000006935.jpg

দুপুরে খাবার পরে আর বিশ্রাম নেওয়া হলো না । হলুদের আয়োজন শুরু করে দিলাম। হলুদের টেবিল সাজাতে আমি খুব ভালো বাসি।আপেল দিয়ে ঝুড়ি, ময়ূর,পায়েস এর উপরে ওদের হৃদয়ের মাঝে বন্দী, পান দিয়ে প্রজাপতি ইত্যাদি। অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে সাজানোর।

সন্ধ্যায় নূরের দল আসলেন । তাদের চা বিস্কুট খেতে দিলাম। যখন তারা সানাইয়ের সুর বাজাতে শুরু করলো তখন বুকের মাঝখানে কেমন এক কষ্ট অনুভব করলাম। সানাইয়ের সুর খুবই ভালোবাসি কিন্তু এই শুনলে মনে হচ্ছে যেন আপনজনকে ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে । চোখের কোনে জল চলে আসে। মেয়েরা বড়ই অসহায়, তারা যে বাড়িতে জন্ম ,যেখানে বড় হওয়া সেই বাড়িটিকে পর করে চলে যেতে হয়।

আমরা গায়ে হলুদের কি কি মজা করলাম তা অন্য একটি পোস্টে আপনাদের সাথে শেয়ার করব। আজ এখানেই বিদায় নিচ্ছি ।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

17415850275391821179525235091569.png

17415850423792788126100825428341.gif

Sort:  
Loading...
 11 months ago 

যেহেতু আপনার দেবরের বড় মেয়ের বিয়ে সেখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে তাই আগে থেকেই বাড়িতে এসে পৌঁছেছেন এখানে আপনাদের অনেক সময় লাগবে আসলে আপনাদের বিভিন্ন নিয়ম নীতি পালন করতে করতেই অনেকদিন সময় লাগে।

যাইহোক আপনার ব্যবহারের মেয়ে দেখতে মাশাল্লাহ অসম্ভব সুন্দর খুব ভালো লাগছে আপনারা অনেক বেশি আনন্দ করেছেন নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68522.40
ETH 1988.44
USDT 1.00
SBD 0.38