Better Life with Steem|| The Diary Game||06-03-25|| শুভ বিবাহ (প্রথম পর্ব )||

in Incredible India11 months ago (edited)
1000007322.jpg

Hello,

Everyone,

আশাকরি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । সকলের দিনগুলো খুব ভালো ভাবে কেটে যাচ্ছে। গ্রামের বাড়িতে আমাদের দিনগুলো খুবই ব্যস্ততার সাথে কেটে যাচ্ছে ।গতরাতে হলুদ সন্ধ্যা ছিল সেই প্রোগ্রাম শেষ হতে রাত দুটো বেজে গেল ।

1000007102.jpg

ছয় তারিখ ছিল বিবাহ তাই রাত চারটার সময় আমাদেরকে ডাকা হল, কনের দধিমঙ্গল হবে । সানাইয়ের সুরে ঘুম ভেঙে গেল ।আজও সানাইয়ের সুর শুনলে মনের ভিতর কেমন যেন বেঁচে ওঠে, যেন নিজে মানুষজনকে ছেড়ে যাওয়ার সময় হয়ে এসেছে তাই জানি দিচ্ছে।

সানাইয়ের সুর আমি ভালোবাসি কিন্তু এর সুর হৃদয়ের মাঝে বাবা-মাকে ছেড়ে যাওয়ার কষ্ট লাগে। আমরা উঠে পড়লাম ।কনেকে বসানো হলো এবং দধি মঙ্গলের সব আয়োজন করা হলো ।সাথে কনের দুলাভাইকে বসিয়েছিল ।

1000007168.jpg1000007166.jpg

হিন্দু রীতিতে বিবাহ অনুষ্ঠানটি বর,কনে,কনের বাবা ও মাকে উপবাস থাকতে হয় । এখন চিরা ,খই,দই এর সাথে সাথে অনেকে ধরনের মোয়া দেয়া হয় ।তার সাথে ভাত খাওয়ানো ।

বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা ভাত খেতে পারবে না। ফল খেতে পারবে । সমস্ত নিয়ম পালন করা হচ্ছে কিন্তু এত সকালবেলা কেউ ভাত খেতে পারে না তাই কনেও ততটা ভাত খেতে পারেনি ।সমস্ত আয়োজন শেষে আবার কিছু সময়ের জন্য আমরা ঘুমিয়ে নিলাম।

1000007158.jpg1000007151.jpg

ঘুম আর হলো না । অনুষ্ঠানের বাড়িতে তেমন একটা ঘুম হয় না, অনেক আত্মীয়-স্বজন আসে তাদের সাথে কথা বলা, অনেক কাজ থাকে সেগুলো করা। সকলকে সকালের খাবার পরিবেশন করলাম । এবার কনেকে স্নান করার জন্য জল আনতে হবে ।সকলের সাথে আমিও জল আনতে গেলাম ।সবাই বাজনার সুরে সুরে নাচতে থাকে ।

কনেকে হলুদ স্নানের জন্য সাজানো হলো । হলুদ গিলা বাটা হলো । আর্মি বাবু কন্যা সম্প্রদান করবেন ,যেহেতু কনে তার ছোট ভাইয়ের মেয়ের বিয়ে । কন্যাদান তাকে করতে হবে । তিনি উপবাস ছিলেন তার সাথে সাথে আমিও উপবাস ছিলাম ।আমাকে মায়ের দায়িত্ব পালন করতে হয়েছিল।

1000007136.jpg

গ্রামের বাড়িতে যতটা আনন্দ হয় শহরে কমনিসেন্টারে বসে সেই আনন্দ উপভোগ করা যায় না। গ্রামের মহিলারা অনেক কিছু জানে ,তারা অনেক কাজও করতে পারে এবং তারা অনেক হাসিখুশিও ।তারা অন্যকে হাসাতেও পারে , হলুদ স্নানে অনেক মজা হল ।

1000007332.jpg

স্নান শেষে গঙ্গা পূজা করা হলো এবং মন্দিরে পুজো দিয়ে আসলাম । এবার আসল বিয়ের মঞ্চ তৈরি করা। আলপনা দিতে আমি খুবই ভালোবাসি তাই আপনার দায়িত্বটা আমি নিয়েছিলাম ।আমি চেষ্টা করেছি আলপনা সুন্দরভাবে ফুটিয়ে তোলার । আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপবাস থেকে সমস্ত কাজ করতে ক্লান্তি লাগছিল তারপরও আনন্দের সাথে কাজগুলো করছিলাম । আর্মি বাবু তার সমস্ত দায়িত্ব গুলো খুব সুন্দর ভাবে পালন করছেন ।এখানে তো অনেক জ্যা- দেবর আছে, সবাই অনেক মজার ছলে ,অনেক হাসিঠা করে সমস্ত কাজ গুলো করছি ।

মেয়েকে সাজিয়ে গুজে অন্য ছেলের হাতে তুলে দেওয়া ।এদিকে শাখারী দাদা শাখা নিয়ে আসলেন। কনেকে নতুন শাখা পড়ানো হলো। নতুন শাখা পড়ে সত্যিই এই বাড়ির মেয়েটাকে আজ বৌ বৌ দেখতে লাগছে। সেই ছোট্ট মেয়েটি দেখতে দেখতে কত বড় হয়ে গেল, কাল সে বউ হয়ে অন্য বাড়ি চলে যাবে ।

মেয়েদের জীবনটা অদ্ভুত, শাখা সিঁদুর মেয়েদেরকে পুরোটাই পরিবর্তন করে দেয় । তাকে দেখতে পরিবর্তন করে তেমনি তার মন মানসিকতা সমস্ত কিছুই পরিবর্তন করে দেয় ।তার ঘর পরিবর্তন করে দেয় ,তার কাছে মানুষজনকে ছেড়ে নতুনদেরকে আপন করে নেয়ার মত শক্তি যোগায় ।

1000007304.jpg

বিকেল চারটায় কনেকে সাজাতে বিউটিশিয়ান আসলো । কনেকে সাজানোর জন্য সমস্ত কিছু গুছিয়ে দিলাম তার সাথে সাথে আমরা তৈরি হয় নিলাম। সন্ধ্যে হয়ে আসলো । এই দিনের সব মূহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে গেলে পোস্টটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের এই দিনলিপি আমি দুটি পর্বে ভাগ করেছি। বাকি পর্বটি আমি কালকে শেয়ার করব। আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

17418410576233516997212788597725.png

17418410711511924092651610056083.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...
 11 months ago 

বাপরে আপনাদের কত নিয়ম নীতি এই নিয়ম-নীতি অনুসরণ করতে করতে তো একটা মেয়ে না খেয়ে মারা যাবে যাইহোক সবাই মিলে অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শেষ করে একটু ঘুমিয়ে নিয়েছিলেন আসলে একটা বিয়ের অনুষ্ঠানে ঘুমানো অনেক অসম্ভব একটা কাজ তার পরেও আপনারা একটু সম্পূর্ণ করে নিয়েছেন সেই সাথে সারাদিন গ্রামের মহিলারা সহ সবাই মিলে বিয়ের অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছেন ধন্যবাদ শুভ বিবাহের প্রথম পর্ব আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.046
BTC 63283.38
ETH 1826.14
USDT 1.00
SBD 0.52