ব্যক্তি স্বাধীনতা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে আমাদের সবার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আসলে ব্যক্তি স্বাধীনতা যদি আমাদের মাঝে না থাকে তাহলে এই পৃথিবীতে আমরা কখনো নিজেদের মতামত প্রকাশ করতে পারবো না এবং নিজেদের মতো করে চলাফেরা করতে পারব না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীটা আমার আপনার সবার। আসলে সবাই নিজের মতো করে চলাফেরার অধিকার রয়েছে এবং নিজের মতো করে জীবন ধারণের অধিকার রয়েছে। আসলে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা একটু খারাপ প্রকৃতির লোক এবং সবসময় অন্যান্য মানুষের ব্যক্তি স্বাধীনতায় আঘাত হানার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের মনে আঘাত দিয়ে থাকি এবং ব্যক্তি স্বাধীনতায় আঘাত দিয়ে থাকি তাহলে এটি ভুল হবে।
সবাই মিলেমিশে আমরা একটা সমাজে বসবাস করি এবং সেই সমাজে বসবাস করতে গেলে আলাদা আলাদা মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আসলে সমাজে একে অন্যের সাহায্য করতে করতে মানুষগুলো কিন্তু এক জায়গায় বসবাস করে সমাজ গঠন করেছে। তাইতো আমরা সব সময় আমাদের আশেপাশে প্রতিবেশী যারা রয়েছে তাদের যদি কোন সমস্যা হয় তাহলে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং পরবর্তীতে যাতে এই ধরনের সমস্যা না হয় এজন্য তাদেরকে সতর্ক করে দেয়ার চেষ্টা করব। কিন্তু কোন ব্যক্তি যদি নিজের ব্যক্তি স্বাধীনতায় সমাজের কল্যাণ করতে চায় তাহলে আমাদের সবার উচিত তাকে সাহায্য করা। কেননা তারা কিন্তু শুধুমাত্র নিজেদের জন্য নয় সমাজের জন্যও তারা কাজ করার চেষ্টা করে।
কিন্তু এই ভালো প্রকৃতির লোক অপেক্ষা খারাপ প্রকৃতির লোকের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে কেউ যদি সমাজের ভালো করতে চায় নিজের ব্যক্তি স্বাধীনতায় তাহলে কিন্তু অন্য খারাপ মানুষ গুলো তাদেরকে বাঁধা দেওয়ার চেষ্টা করে। আসলে তারা নিজেরা যেমন সমাজ তথা নিজের উপকার করতে চায় না ঠিক তেমনি কেউ যদি জীবনে সমাজের উপকার করতে চায় এবং নিজের উপকার করতে চায় তাহলে তারা কিন্তু তাদেরকে কখনো সাহায্য তো দূরের কথা বরং সব সময় ক্ষতি করার চেষ্টা করে। আসলে এই ব্যক্তি গুলো সবসময় মানুষের ব্যক্তি স্বাধীনতায় আঘাত দেওয়ার চেষ্টা করে। আর এদের জন্য কিন্তু সমাজের বিভিন্ন ধরনের ক্ষতি হয় এবং মানুষ কখনো এদের পছন্দ করতে চায় না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ রয়েছে যারা কিনা সব সময় অন্য মানুষের উপকার করার জন্য চেষ্টা করে। এছাড়া তারা কখনো মানুষের ব্যক্তির স্বাধীনতা কখনো আঘাত দেওয়ার চেষ্টা করে না। বরং মানুষ যদি কোন ধরনের খারাপ কাজ করতে যায় তাহলে তারা তাদেরকে সেই খারাপ কাজের খারাপ দিক সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করে। কেননা আপনি অনেক সময় কোনটা ভুল এবং কোনটা সঠিক এই জিনিসটার পার্থক্য বুঝে উঠতে পারবেন না এবং ভুল করে আপনি কোন খারাপ দিকে এগিয়ে গেলে আপনার জীবনের ক্ষতি হবে। এজন্য আমরা সব সময় মানুষের ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব এবং কেউ যাতে খারাপ দিকে এগিয়ে না যায় সেজন্য আমরা সতর্ক থাকবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)