মন পরিষ্কার করতে হবে।

in আমার বাংলা ব্লগ9 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মন পরিষ্কার সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17481507083411622436330707615314.jpg



সোর্স

আসলে আমাদের মন যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের কোন কাজে কখনো মন বসবে না এবং আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ জিনিস সবসময় ঘুরে বেড়াবে। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে ব্যক্তির মন ভালো নয় সে ব্যক্তি কিন্তু কখনো অন্য মানুষকে ভালো চোখে দেখে না এবং তাদের সাথে মেলামেশা করে না। এখানে পরিষ্কার মন বলতে আমি সাধারণত সেই মনকে বুঝিয়েছি যারা কখনো কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা করে না এবং খারাপ কাজের মধ্যে নিজেদেরকে রাখার চেষ্টা করে না। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এই খারাপ মনের মানুষের সংখ্যা এত বেশি যে সেখান থেকে ভালো মনের মানুষ খুঁজে বের করা বড় কঠিন।


আসলে খারাপ মনের মানুষগুলো সব সময় অন্য মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করে এবং তাদের আলাদা একটা জগত থাকে। এছাড়াও তারা সবসময় চিন্তা ভাবনা করে যে কি করে অন্য মানুষের ক্ষতি করা যায় এবং সেই মানুষদের কাছ থেকে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া যায়। আমরা যদি মানুষের কাছ থেকে মানুষের সর্বস্ব কেড়ে নিতে পারি তাহলে কিন্তু সে মানুষগুলো অনেকের দুর্বল হয়ে যাবে এবং এতে করে তারা একটু শান্তি পাবে। আসলে খারাপ মানুষের মনের শান্তি হয় তখনই যখন তারা অন্যের অপকার করে এবং অন্য কাউকে যখন কোন ধরনের বিপদে ফেলে। আসলে এভাবে যদি এই খারাপ মানুষের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের সমাজে কখনো কোন ধরনের সুখ শান্তি আর কখনো থাকবে না।


একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা সব সময় একটা ভালো সময় কাটানোর চেষ্টা করব এবং এই খারাপ মন-মানসিকতার লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করব। আসলে এভাবে যদি আমরা তাদের থেকে দূরে থাকতে পারি তাহলে কিন্তু আমরাও খারাপ কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারব। আসলে খারাপ বলে কিছুই নেই যদি কিনা মানুষ চেষ্টা করে ভালো হওয়ার জন্য। তাইতো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ভালো হতে পারি এবং ভালো কাজ করে নিজেদের বাকি জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারি। এজন্য প্রত্যেকটা মানুষকে তাদের নিজেদের মনকে পরিষ্কার করে ভালোর দিকে এগিয়ে যেতে হবে।


আর আমরা যদি এভাবে নিজেদের মন পরিষ্কার করে ভালোর দিকে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন যে এই পৃথিবীতে আমাদের জন্য অনেক সুন্দর হবে এবং প্রত্যেকটা মানুষ আমাদের বন্ধু হবে। এজন্য সবাইকে ভালো কাজকর্ম করতে হবে এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ভালো কাজ কর্মের মধ্যে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের মন মানসিকতা সবসময় ভালো থাকবে এবং আমরা একটা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিতি লাভ করাতে পারবো। এজন্য সব সময় প্রত্যেকটা মানুষকে মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের উপকার করতে হবে। কেননা মানুষের উপকার যদি আমরা পড়তে পারি তাহলে দেখবেন যে আমাদের মন পরিষ্কার থাকবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.28
JST 0.045
BTC 63584.97
ETH 1830.39
USDT 1.00
SBD 0.45