কয়েকটি ফুলের আলোকচিত্র।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২১ শে এপ্রিল, সোমবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আজকেও হাজির হয়েছে নতুন একটি পোস্ট নিয়ে। আপনারা সবাই জানেন আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। অনেকদিন হয়ে গেল ফুলের ফটোগ্রাফি শেয়ার করা হয় না। আজ হাজির হয়ে গেছি কয়েকটি ফুলে ফটোগ্রাফি নিয়ে। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সরিষা ফুলের ফটোগ্রাফি। ওই সেই শীতকালে এই ফটোগ্রাফি করেছিলাম। খুব মিস করছি সেই কুয়াশা মোড়ানো সকালটাকে। আমি শীত ঋতু সর্বদাই পছন্দ করি। গ্রীষ্ম আমার একদম পছন্দ হয়। বর্ষা ঋতুটা ভালো লাগে তবে শীত ঋতু সবসময় পছন্দের। শীতের সকালে কুয়াশা মোড়ানো অনেক ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ফটোগ্রাফিটিও সেই সময় ক্যাপচার করেছিলাম। গ্যালারিতে গিয়ে ফটোগ্রাফিটি দেখতে পেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
ফটোগ্রাফি নং-২
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি আমরা সকলেই চিনি এবং কমবেশি সকলের বাসা বাড়িতে রয়েছে। সৌন্দর্য দিক দিয়ে নয়নতারা ফুল অনন্য। নয়নতারা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এই গোলাপি রং কি আমার কাছে একটু বেশি ভালো লাগে। বাসার ছাদ থেকে এই ফুলের ফটোগ্রাফিটি আমি ক্যাপচার করেছিলাম।
ফটোগ্রাফি নং-৩
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে টমেটোর ফুলের ফটোগ্রাফি। গ্রামবাংলায় মাঠে গেলেই নানান ধরনের সবজি এবং বিভিন্ন ধরনের ফসলে দেখা পাওয়া যায়। মাঠে গিয়ে আমি আমাদের সবজি খেতে গিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি দেখতে পাই। আমাদের সবজি খেতে অনেক টমেটো গাছ লাগানো হয়েছে। টমেটো ধরার আগে এরকম ছোট্ট ছোট্ট ফুল টমেটো গাছে ধরে থাকে। দেখতে কিন্তু দারুন। আমার কাছে বেশ ভালো লেগেছে সে যেন ক্যামেরাবন্দি করে রেখেছি।
ফটোগ্রাফি নং-৪
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে বেলি ফুলের ফটোগ্রাফি। এই বেলি ফুলের গাছ বনে জঙ্গলে বেশি দেখা যায়। আমাদের ঘরে জানালা ঠিক পাশে পুকুর ধারে বেশ কয়েকটি বেলি ফুলের গাছ রয়েছে। ছোটবেলায় প্রতিদিন সকালবেলায় এই ফুলগুলো গাছ থেকে তুলে নিয়ে এসে মালা গেঁথে স্কুলে নিয়ে যেতাম। যখন কারেন্ট থাকত না জানালার পাশে গিয়ে বসতাম এই ফুলের ঘ্রাণে পাগল হয়ে যেতাম। সেগুলো আজ শুধুই স্মৃতি। অনেকদিন পর দেখলাম বেলি ফুল হয়েছে তাই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করে রেখেছি। বেলি ফুল আমার অনেক পছন্দের।
ফটোগ্রাফি নং-৫
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
এই ফটোগ্রাফিতে রয়েছে শসার ফুলের ফটোগ্রাফি। বললাম না গ্রামবাংলায় অনেক ধরনের সবজির সাথে পরিচিত হয়েছি সঙ্গে সঙ্গে সবজির ফুলের সাথে পরিচিত হয়েছি। আমাদের সবজি খেত থেকেই এই ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছি। শসার গাছের যে এত সুন্দর ফুল হয় সত্যি আগে তা জানা ছিল না। গ্রামে বড় হলেও খুব একটা পরিচয় আমার ছিল না। যাইহোক ফুলটি কিন্তু সুন্দর।
ফটোগ্রাফি নং-৬
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২১শে জানুয়ারি ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
এই ফটোগ্রাফিতে রয়েছে আরেকটি সবজির ফুল উচ্ছে ফুল। আমরা অনেকে উচ্ছে কে করলাও বলে থাকি তবে আমি উচ্ছে বলেই চিনি। আপনারা হয়তো অনেকে ফুলটি চেনেন। এই ফুলটি অনেক আগে থেকেই আমি চিনি। আমার দিদা বাড়িতে অনেক বড় কাজ ছিল। সেখান থেকেই অনেকবার দেখা হয়েছে। উচ্ছে তিতা হলেও ফুলগুলো কিন্তু ভারী মিষ্টি দেখতে।
ফটোগ্রাফি নং-৭
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে আমাদের সকলের প্রিয় বাগান বিলাসফুল। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে আমাদের সকলের পছন্দের তালিকায় রয়েছে বাগান বিলাসফুল। বিশেষ করে গেটের সামনে লাগালে কি অসম্ভব সুন্দরই না লাগে। ক্যাম্পাসে প্রতিদিন যাওয়ার সময় ফুল এদিকে তাকিয়ে থাকি ক্যাম্পাসে গেট ভর্তি বাগান বিলাস। অপূর্ব সৌন্দর্যের এক উদাহরণ। এই ফটোগ্রাফিটি অনেকদিন আগেই করা। রবীন্দ্র লালন উদ্যান থেকে ক্যাপচার করেছিলাম।
আজ এই পর্যন্তই।
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14















আপনার শেয়ার করা ফটোগ্রাফির মাধ্যমে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম।অনেক ভালো লাগলো প্রতিটি ফটোগ্রাফি। সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ দিদি।
আজকে কিন্তু আপনি বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আমার কাছে মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন । তবে আমার কাছে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো সরিষা ফুলের ফটোগ্রাফি নয়ন তারা ফুলের ফটোগ্রাফি ও বেলি ফুলের ফটোগ্রাফি। তবে আপনি সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ফুলের ফটোগ্রাফি বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে আমার কাছে বেলি ফুলের ফটোগ্রাফি এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফিও বেশ সুন্দর ছিল ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
https://x.com/PurnimaBis34652/status/1914359135594012884?t=Oh35mCZFoZcbCGPKCZXojg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1914359725602586845?t=86Bxrk6f2PAzJ5aczC-1_A&s=19
https://x.com/PurnimaBis34652/status/1914360280022442009?t=iyE_OLjL5XXlhhj7TNrbMA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1914360967687000104?t=3MT8H88drqd0QHcqPXv47A&s=19
https://x.com/PurnimaBis34652/status/1914366106728624253?t=Rs0-Zaigvr2TVEocsxk9zA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1914366601094422857?t=SfPldvzZnZb6XKvXMwBBUA&s=19
যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।
ফুলের ফটোগ্রাফি দেখলে আমার কাছে বরাবরই ভালো লাগে। কারণ আমি ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে খুব পছন্দ করি। আপনার কিন্তু এক একটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। ভালো লাগার মত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ। সরিষা, নয়ন তারা, বেলি, শসা ফুলের ছবি সত্যিই সুন্দর এবং সব ছবি সঠিকভাবে ক্যাপচার করেছেন।চমৎকার সব ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর হবে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্যে দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি শেয়ার
করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ এর মধ্যে বেলি ফুলের ফটোগ্রাফি আমার মনের মধ্যে একটি আলাদা জায়গা করে নিয়েছে৷
শীতের কুয়াশা মোড়ানো সকাল আমারও বেশ প্রিয়। আমিও মিস করি শীতের সকাল। তবে আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। বেশ সুন্দর ক্যাপচার করেছেন ফটোগ্রাফিগুলো।তবে সরিষা ফুলের ফটোগ্রাফিটি আমার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।
সত্যি এই পোস্টটা পড়ে ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় বেলি ফুল তুলে মালা তৈরি করতাম। বেলি ফুলের ঘ্রাণ ভীষণ ভালো লাগতো আমার কাছে। সকালে ঘুম থেকে উঠে প্রাইভেট পড়তে যাওয়ার সময় গাছ থেকে বেলি ফুল তুলে নিয়ে যেতাম। তোমার প্রত্যেকটা ফটোগ্রাফি দারুণ হয়েছে। অনেক সুন্দর একটি প্রশ্ন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।