অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter

in আমার বাংলা ব্লগ7 days ago


আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি সবাই পরিবারকে নিয়ে এই রমজান মাসে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

10447082-road-8157300_1920.jpg
source



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একগুচ্ছ অনু কবিতা নিয়ে। অনু কবিতা লিখতে বরাবরই আমার ভালো লাগে। তাই তো আজ শত ব্যস্ততার মাঝেও বসে পড়লাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য।যদিও আমি স্পেশাল কোন কবি নই। তারপরও সব সময় চেষ্টা থাকে আমার কবিতা লেখার জন্য। কারণ কবিতা লিখার প্রেমে পড়ে গেছি। তাই তো এই অভ্যাসটিকে ধরে রাখার জন্য আমি চেষ্টা করি সব সময় দুই এক কলম লেখার জন্য। তবে বিরহের কবিতাগুলো লিখতে আমার অনেক ভালো লাগে। কবিতা অনেক রকমের হতে পারে বিরহের আনন্দের প্রেমের বিচ্ছেদের কল্পনা অথবা বাস্তব ধর্মী। তবে প্রকৃতি বাস্তবতা এবং বিরহ কে ঘিরে কবিতা লেখার উৎসাহ আরো বাড়িয়ে দেয় আমার।আমার প্রিয় কমিউনিটির জন্য এই লিখার সুযোগটি পেয়েছি তাই তো এই প্রিয় বন্ধুকে কখনো ভুলার নয়। এই লেখার মাধ্যমে নিজের কিছু কথা তুলে ধরতে পারছি সবার মাঝে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। চলুন আর কথা না বাড়িয়ে আমার একগুচ্ছ অনু কবিতায় কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

একগুচ্ছ অনু কবিতা

‎‎
সায়মা আক্তার


‎‎
অনু কবিতা-০১

‎‎
রাতের নীরবতা নিস্তব্ধ চারদিকে
‎প্রকৃতি কথা কয় চুপিচুপি,
‎চাঁদের আলোয় আলোকিত সব
‎মনের দুয়ার অন্ধকার ঘেরা,
‎আপন মানুষ পর হলে
‎ভেঙ্গে যায় মন,
‎নিজেকে খুজে পাই অন্ধকার নীড়ে
‎কষ্টেরা এসে বসে বালিশের কোণে,
‎নিঃশব্দ রাত জানে সব গোপন মনে।


‎‎
অনু কবিতা-০২

‎‎
নিস্তব্ধ রাত আঁধারে
‎ঢেকে রাখে কিছু কথা
‎ভাঙা স্বপ্নের শব্দ
‎শোনে না কেউ ব্যথা,
‎আপন ছিল যে
‎আজ সে পরের মতো
‎হৃদয়ের ঘরে বাজে বিষণ্নতার ব্যথা।


‎‎
অনু কবিতা-০৩

‎‎
রাত নামে ধীরে ধীরে
‎মনে জমে থাকে হাজারো কথা,
‎স্মৃতিগুলো চোখে ভাসে
‎রাতের নীরবতায় মনের অজান্তে,
‎আপন জনের চোখে আজ অচেনা দৃষ্টি
‎নীরবতায় কষ্ট দেয় কখনও বা
‎ব্যবধান বাড়ে ভাঙে হৃদয়ের প্রাণ।


‎‎
অনু কবিতা-০৪

‎‎
ঐ রাত জানে
‎আমার সব কথা,
‎ঐ তারা জানে
‎আমার সব ব্যথা ,
‎কখনো নিষ্প্রাণ কখনো নিশ্চুপ
‎কত যে ব্যথা
‎নেই হৃদয়ে স্বপ্ন আঁকা ।
‎কেন যে ব্যথার সাগরে
‎দূরত্ব যেন দেয়ালে আঁকা দাগ,
‎নিস্তব্ধতায় শুনি হৃদয়ের কান্না
‎কষ্টের সুরে বাজে জীবনের গানটা।

আমার পরিচয়

‎আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png














Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.051
BTC 68407.38
ETH 2013.65
USDT 1.00
SBD 0.49