প্রতীক্ষা!

in Incredible India8 days ago

1000079551.jpg

প্রতিদিন যুদ্ধ শেষের প্রতীক্ষা;
শান্তিতে শোভিত হোক পৃথিবী,
আজ কেবল তারই অপেক্ষা!

ভরসা থাকুক মানবিকতায়;
সমতা ফিরুক মানসিকতায়..
দিনশেষে এই একমাত্র আকাঙ্ক্ষা!

ক্ষমতার অপপ্রয়োগ সমাপ্ত হোক,
প্রহসনে পর্যবসিত যাদের ঝোঁক;
ধ্বংস হোক রবির কিরণে
হিংসায় বিশ্বাসী জীবাণু বহনকারী লোক!

মৃত নিরপরাদীদের রক্তাক্ত দেহ,
নিহত শিশুদের কথা ভাবছে কি কেহ?

এ কেমন উন্নত সমাজ?
যুদ্ধ ছাড়া নেই কোনো কাজ!
বিশ্ব অশান্ত, সভ্যতা আজ ক্লান্ত;
নিত্য বলছে বিশ্ব সমীক্ষা!

সাধারণ মানুষ হয় অসহায়;
ভুল মানুষকে ক্ষমতায় বসায়!
বিশ্বাস হারে সময়ের সাথে;
জনতা ফেরে শূন্য পাতে!

ঈর্ষা বিদ্বেষ সন্ত্রাসের মন্ত্র;
শিখছে যুব সম্প্রদায় হয়ে যন্ত্র!

যুক্তি তক্কের ধার ধারেনা;
অকেজো মস্তিষ্ক কাজ করে না!

1000079552.jpg

বছর শেষে সাধারণ মানুষ নতুন বছরের প্রতীক্ষায় থাকে যাতে, পুরোনো বছরে অপূর্ণ ইচ্ছার প্রাপ্তি হয়!

তবে, বর্তমান সমাজে সাধারণ মানুষ সবচাইতে কঠিন সময়ের মধ্যে যাচ্ছে বেশকিছু দেশে!
এটা একজন মানুষ হিসেবে আমার কাছে ভীষণরকম ভাবে দুঃখজনক।

  • এর উত্তর প্রবাদে পূর্বেই উল্লেখিত:-

"রাজায় রাজায় যুদ্ধ হয়,
উলু খাগড়ার প্রাণ যায়!"

অর্থাৎ ক্ষমতায় আসীন মানুষগুলোকে তাদের সেই স্থান যে সাধারণ মানুষগুলো নির্বাচনের মাধ্যমে পাইয়ে দেয়, পরবর্তীকালে সংহাসনে পাবার পরে সবচাইতে আগে সেই সাধারণ মানুষগুলোই বঞ্চিত হয়!

1000079549.jpg

যারা অভাবী ছিল, তাদের অবস্থার কোনো রকম পরিবর্তন হয় না, তবে সিংহাসন পাবার পরে রাতারাতি দেশে বিদেশে সম্পত্তি বৃদ্ধি পেয়ে যায় সেই মানুষদের যারা এক সময় সাধারণ মানুষের নূন্যতম চাহিদা পূরণের মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলেন!

যান্ত্রিক দিক থেকে উন্নত হতে পারলেও মানসিকতায় কতখানি কে উন্নত হতে পেরেছে, বিষয়টি নিয়ে আমি আজও সন্দিহান।

আজকের কবিতা সেই সকল নিরীহ মানুষদের উদ্দেশ্যে যারা প্রতিদিন আতঙ্কে দিনযাপন করছেন বিনা দোষে!

যাদের প্রতিদিনের সংঘর্ষের পাশাপশি বেঁচে ঘরে ফিরতে পারবে কিনা সেই ভাবনায় ভাবিত হয়ে হয়!

সাধারণ মানুষের চাহিদা বড্ডো সীমিত, তারা কেবলমাত্র পেট ভর্তি খাবার, সুশিক্ষা এবং শান্তি কামনা করে, যেটি তারা প্রতিদিনের লড়াই থেকে উপার্জিত অর্থ দ্বারা সম্পন্ন করেন।

তবে, বর্তমান পরিস্থিতিতে বাড়ির মানুষ, কাজে বেরোলে বাড়িতে ফিরবেন কিনা বিষয়টি বর্তমান পরিস্থিতিতে অনিশ্চিত!

সন্ত্রাস কখনোই কোনো বিষয়ের সমাধান হতে পারে না!
যে নিরীহ মানুষগুলোর প্রাণহানি হচ্ছে, তারা কি সত্যি এই অশান্ত পরিস্থিতি এবং সন্ত্রাসী মানসিকতাকে সমর্থন করেন?

এই অশান্ত পরিবেশের ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী, এতে কাদেরকে অসুবিধায় পড়তে হচ্ছে?

1000079550.jpg

ক্ষমতায় আসীন মানুষগুলোর কি আদেও এতে কিছু যায় আসে?
প্রতিদিনের উদিত সূর্য্য শান্তির বার্তা বয়ে নিয়ে আসুক সেই প্রতীক্ষায় রয়েছি।
সন্ত্রাসের নাশ হোক, ফিরুক স্বস্তি সাধারণ মানুষের জীবনে।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Congratulations @sduttaskitchen! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.

Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 70646.04
ETH 2158.02
USDT 1.00
SBD 0.51