এবিবি ফান প্রশ্ন- ৫২৫ || অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিভাবে এড়ানো সম্ভব।


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিভাবে এড়ানো সম্ভব।

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Banner_21_Feb.png

Sort:  
 2 years ago 

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিভাবে এড়ানো সম্ভব।
সব সময় সচেতন ও সতর্কতার সাথে সব কাজ করতে হবে। যেকোনো কাজ শুরু করার আগে মহান আল্লাহতালার নাম নিয়ে শুরু করতে হয় তাহলেই অনাকাঙ্খিত দুর্ঘটনা হতে রক্ষা পাওয়া যাবে।

 2 years ago 

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিভাবে এড়ানো সম্ভব।

অনাকাঙ্খিত দুর্ঘটনাতো এড়ানো সম্ভব নয়। তা হঠাৎ করেই আসে। তাই নিয়ে হাসি মুখে এগিয়ে যাওয়ার নামই জীবন। জীবনতো একটাই।

 2 years ago 

হাসিমুখে এগিয়ে যাওয়াই ভালো।

 2 years ago 

সচেতনতা, সতর্কতা ও নিয়ম মেনে চলাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর সর্বোত্তম উপায়।

 2 years ago 

"সতর্কতা, সচেতনতা, এবং ধৈর্যই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর সবচেয়ে ভালো উপায়। একটু সাবধানতাই বড় বিপদ থেকে বাঁচাতে পারে!"

 2 years ago 

আমিও এটাই মনে করি।

 2 years ago 

অনাকাঙ্ক্ষিত কোন কিছুই এড়ানো যায় না। আর যায় না বলেই তা অনাকাঙ্ক্ষিত। সেক্ষেত্রে আমি বলব দুর্ঘটনা বা বিপদ থেকে বেরিয়ে আসার জন্য মনের জোর রাখতে। এবং তৎক্ষনাৎ বিচলিত মনকে স্থির করার উপায় অবলম্বন করতে। কারণ শান্ত মাথাতেই বুদ্ধি বেশি খোলে৷

 2 years ago 

হ্যাঁ দিদি এটা একদম ঠিক। অবশ্যই এজন্য শান্ত থাকতে হবে।

 2 years ago 

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিভাবে এড়ানো সম্ভব।

অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে হলে অবশ্যই মহান সৃষ্টিকর্তার নাম বেশি বেশি স্মরণ করতে হবে। একমাত্র তাহলেই অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে আমি মনে করি।

 2 years ago 

এই বিষয়ে অভিমত প্রকাশ করা একটু কঠিন তবে সর্বদা সতর্ক থাকলে কিছুটা হলেও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। সর্বদা সতর্ক থাকা এর জন্য গুরুত্বপূর্ণ।

 2 years ago 

আমার মনে হয়, যখনই যে কাজ করা হবে শুধুমাত্র তখন সেই কাজের দিকেই মনোযোগ রাখতে হবে।তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে কিছুটা এড়িয়ে যাওয়া সম্ভব।

 2 years ago 

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কখনো এড়ানো সম্ভব নয়।তবে এমন দুর্ঘটনায় নিজেকে সুপারম্যান বানাতে পারলে সহজে মুশকিল আছান হবে।

 2 years ago 

আমি তো ভাবছি সুপারম্যান বানানোর জন্য কি করতে হবে।

 2 years ago 

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রথমেই সাবধান থাকতে হবে, দ্বিতীয়ত সতর্ক থাকতে হবে, আর তৃতীয়ত? দুর্ঘটনার আগে গুগলে "How to avoid accidents" লিখে সার্চ দিলেই হলো😆

 2 years ago 

আমি তো এখনই সার্চ দিব, দেখি কি হয় 🤠।